দেড় কোটি টাকা নিয়েছিলেন সুদীপ্তর থেকে, সারদা মামলায় এবার বিপাকে চিদম্বরম-পত্নী নলিনী!

সারদা মামলায় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে ইডি। ৬৫ পাতার এই চার্জশিটের সঙ্গে গোয়েন্দারা ১১০০ পাতার প্রামাণ্য নথিও প্রস্তুত করেছেন বলে সূত্রের খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি মামলায় অনেক বছর আগেই নাম জড়িয়েছিল দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ৬৫ পাতার এই বিশাল চার্জশিটে নলিনীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অভিযোগের বর্ণনা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সঙ্গে ১১০০ পাতার প্রামাণ্য নথি তৈরি করেছে ইডি, এমনটাই জানা গিয়েছে।

প্রথমে সারদা মামলার তদন্তভার ছিল সিবিআই-এর হাতে। সিবিআই চার্জশিটেও নলিনী চিদাম্বরমের নাম উল্লেখ ছিল। অভিযোগ ছিল, সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছিলেন নলিনী! যদিও সেই সময় চিদাম্বরম-পত্নী বলেন, তিনি একজন আইনজীবী হিসেবে এই টাকা নিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সারদা মামলা ঘুরে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। তাঁদের দাবি, শুধু পেশাগত খাতিরে এই টাকা নেননি নলিনী। বরং এই টাকা নেওয়া হয় সুদীপ্ত সেনকে ‘রক্ষা’ করবার জন্য।

দেড় কোটি টাকা নিয়েছিলেন সুদীপ্তর থেকে, সারদা মামলায় এবার বিপাকে চিদম্বরম-পত্নী নলিনী!

সারদা মামলায় মূলত তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই। সেখানে নাম ছিল সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনের আর দু’জন ব্যবসায়ী মনোরঞ্জনা সিংহ এবং শান্তনু ঘোষ। তিনজনই সে সময় গ্রেফতার হন। এই মনোরঞ্জনার কাছ থেকে সঙ্গে ২০১২ সালে গুয়াহাটির ‘ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল’ নামে একটি সংবাদচ্যানেল  ৪২ কোটি টাকার বিনিময়ে কেনেন সুদীপ্ত। সেই চ্যানেলেরই এডিটর ছিলেন মনোরঞ্জনা।

দেড় কোটি টাকা নিয়েছিলেন সুদীপ্তর থেকে, সারদা মামলায় এবার বিপাকে চিদম্বরম-পত্নী নলিনী!

দেড় কোটি টাকা নিয়েছিলেন সুদীপ্তর থেকে, সারদা মামলায় এবার বিপাকে চিদম্বরম-পত্নী নলিনী!

সারদা মামলায় যখন মনোরঞ্জনার নাম জড়ায় তখন তিনি আইনজীবী হিসাবে নিয়োগ করেন নলিনী চিদম্বরমকে। এই মনোরঞ্জনার সূত্রেই আবার দিল্লিতে পি চিদম্বরম ও স্ত্রীর সঙ্গে আলাপ জমান সুদীপ্ত। সালটা ২০২১ সাল। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রক ছিল চিদম্বরমের হাতে। ইডির দাবি, আইনজীবী হিসাবে নয়, সুদীপ্ত এবং মনোরঞ্জনাকে ‘বাঁচাতে’-ই দেড় কোটি টাকা নেন নলিনী। যদিও এই অভিযোগ তিনি বারবারই অস্বীকার করে আসছেন।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এইবার নলিনীর বিরুদ্ধে যে চার্জশিট পেশ করতে চলেছেন গোয়েন্দারা সেটা হল সারদা মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট। এর আগে এই মামলায় মোট ৩৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। বেশিরভাগকেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও নলিনী এখনও পর্যন্ত জেরার সম্মুখীন হননি। গোয়েন্দারা তাঁকে বাড়ি গিয়ে জেরার প্রস্তাব দিলেও সেই জেরা যে কোনও কারণেই আর হয়ে ওঠেনি। ফলে পি চিদম্বরমের স্ত্রী-এর বিরুদ্ধে সরাসরি চার্জশিট আনতে চলেছে ইডি, দীর্ঘ ১১ বছর পর!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর