ED: কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ, সাফ নির্দেশ হাই কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি।বুধবার এই মামলায় কলকাতা হাই কোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মেনকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এদিন আদালতে ইডির তরফে যে যুক্তি দেওয়া হয়েছে, সেটাকে গ্রহণ করেনি আদালত। কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: কুছ পরোয়া নেহি, ED-র তলবের মাঝেই ফের অমিত শা কে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও তলব করে ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে। ইডির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে উপস্থিত হয় মেনকা গম্ভীর।

কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ, ইডিকে নির্দেশ আদালতের 
কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ, ইডিকে নির্দেশ আদালতের 

এদিন মেনকা গম্ভীরের আইনজীবীর তরফে জানানো হয়েছে, এই মামলার সঙ্গে কোনও যোগ নেই। তথ্য নেওয়ার জন্য তলব করা হয়েছে, এমনটাই বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা হওয়ার জন্য রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে। তবে একই অভিযোগে অভিষেক, রুজিরা এবং সুমিত রায়কে তলব করা হয়েছে।

বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বক্তব্য ছিল, কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে অসুবিধা কোথায়? আর নথি না আনার যে যুক্তি দিয়েছে ইডি, সেটা বিশ্বাসযোগ্য নয় বলেই উল্লেখ করেছে আদালত। ইডি দরকার হলে নথি জোনাল অফিসে আনতে চলেছে বলে জানতে চাওয়া হয়েছে।

কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ, ইডিকে নির্দেশ আদালতের 

কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ, ইডিকে নির্দেশ আদালতের 
কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ, ইডিকে নির্দেশ আদালতের 

আদালতের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ, কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, কোনও অসুবিধা নেই। তবে কোনও কড়া পদক্ষেপ নয়। কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ, সাফ নির্দেশ আদালতের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত