নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের কাছ থেকে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নিয়োগ নয়, পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও বেআইনি কার্যকলাপে হদিশ পেয়েছে ইডি। ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে ইডি। সেই হার্ড ডিস্কেই একটি ফোল্ডারে ১২ কোটির হিসেব মিলেছে। এমনটাই খবর ইডি সূত্রে। ইডি সূত্রে খবর, কোন পুরসভায় কত টাকার বিনিময়ে চাকরি হয়েছে, সবটার হিসেব ওই হার্ডডিস্কে পেয়েছে তদন্তকারী সংস্থা। অর্থাৎ অয়নের হার্ড ডিস্কে লুকিয়ে রয়েছে চাকরি দুর্নীতির বিস্ফোরক তথ্য। এমনটাই মনে করছে ইডি।
আরও পড়ুনঃ TMC: দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর চালায় এক তৃণমূল নেতা, পুলিশ গ্রেপ্তার করেন তাঁকে


ইডি সূত্রে খবর, অয়নের ১০০ কোটির সম্পত্তি দেখে বিরাট তথ্যের অনুসন্ধান করতে নামে ইডির আধিকারিকরা। ইডির তরফে জানানো হয়, এটা হিমশৈলের চুড়া মাত্র। আদালতে ইডি দাবি করেছে, অত্যন্ত এক প্রভাবশালী ব্যক্তিকে অয়ন শীল ২৬ কোটি টাকা পাঠিয়েছিলেন। অন্তত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া উঠে এসেছে এই জেরা থেকে। এখনও পর্যন্ত পাওয়া অয়ন শীলের সম্পত্তিরও খতিয়ানও আদালতে তুলে ধরে ইডি।

ইডির আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয়, অয়নকে জেরা করে তার ৮ টি ফ্ল্যাট ৫ টি গাড়ি এবং ১ টি পেট্রল পাম্পের হদিশ পাওয়া গিয়েছে। কীভাবে ও এত টাকার সম্পত্তি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে ইডির দাবি, অন্তত ১০০০ চাকরিপ্রার্থীর থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। অন্তত ১৫ জন প্রভাবশালী অয়নকে চাকরির সুপারিশ পাঠাতেন বলে দাবি করেছে ইডি। এদিকে তদন্তের স্বার্থে আদালতে উক্ত ১৫ জন প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনা যাবে না বলে ইডি জানিয়েছে।
অয়নের হার্ড ডিস্কে লুকিয়ে রয়েছে চাকরি দুর্নীতির বিস্ফোরক তথ্য, পুরসভার চাকরিতেও দুর্নীতির হদিশ

নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের গ্রেফতারির পর ওএমআর শিট কারচুপি নিয়ে বিস্ফোরক তথ্য পেয়েছে ইডি। গোয়েন্দারা জানিয়েছেন, যোগ্য প্রার্থীদের ওএমআর শিট ঠিক উত্তরের পাশে ভুল উত্তর চিহ্নিত করে তাদের নম্বর কমিয়ে দেওয়া হত। গোটা দুর্নীতি হত টাকার বিনিময়ে।









