নজরবন্দি ব্যুরোঃ কলকাতা সহ পার্শ্ববর্তী জালাগুলিতে তাপমাত্রা বাড়ল আজ। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবারের চেয়ে প্রায় ৩ ডিগ্রি চড়ল পারদ ৷ আরও কমল শীতের কামড়। মঙ্গলবার সকাল থেকেই মহামগরীর আকাশের মুখ ভার। সকালের দিকে রাজ্যের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গিয়েছে।
এ বারের শীতের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক বার জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশ তাতে জল ঢেলেছে। আলিপুর আবহাওয়াবীদের মতে, এ বারও তেমনই পরিস্থিতি হতে চলেছে। এর ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার সকাল থেকেই তার প্রভাব টের পাওয়া যাচ্ছে।
কুয়াশাচ্ছন্ন ভোর এবং পরে পরিষ্কার আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা। আগামী দু- দিন বাড়বে তাপমাত্রা। আজ ও কাল, বুধবার কুয়াশার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে এই তাপমাত্রা সোমবারের তুলনায় খানিকটা বেশি।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার দাপট রয়েছে। সরস্বতী পুজোর প্রস্তুতিতে ভারী বৃষ্টি অপেক্ষা করছে। পুজোর দিনে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সরস্বতী পুজোর দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে। অন্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি বাড়বে শুক্রবার। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। মাঝারি থেকে ভারি বৃষ্টি প্রায় সব জেলাতেই। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
সরস্বতী পুজোতে ভাসবে বাংলা, আগামী কাল থেকে শুরু হচ্ছে বৃষ্টি, কতদিন চলবে কি বলছে হাওয়া অফিস?

চলতি সপ্তাহেই কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টিও। তবে সরস্বতী পুজোতেও (শনিবার) বৃষ্টি হবে কি না, সেই বিষয়ে দ্বিমত আছে আবহবিদদের মধ্যেই। আবহবিদদের একাংশ বলছেন, শুক্রবারেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অনেকে আবার শনিবার বৃষ্টি হবে মনে করছেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার, মধ্য মাঘেও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই বইবে পুবালি হাওয়া। বসন্ত জাগ্রত হবে বাংলার দ্বারে।



