Eastern Railway News: আজ থেকে পাল্টে যাচ্ছে পূর্ব রেলের সময়সূচি, চালু হচ্ছে নয়া লোকাল ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, ১ অক্টোবর থেকে বদলে গেল পূর্ব রেলের সময়সূচি। এই আবহে আজ থেকে একাধিক দূরপাল্লার ট্রেনের সময় বদলে যাবে। এদিকে শহরতলির উদ্দেশে একাধিক নতুন ট্রেনও ছুটতে শুরু করবে। এর ফলে কিছু চক্ররেলের সময়ে বদল আসবে। এদিকে দূরপাল্লার অন্তত ৭০ ট্রেনের সময় বদলাচ্ছে।

আরও পড়ুন: জোড়া বিস্ফোরণ ফের রক্তাক্ত হল পাকিস্তান, এই হামলা ভারতের, বিস্ফোরক দাবি পাক সরকারের

লোকালের তালিকায় জুড়তে চলেছে নতুন ট্রেন। এদিকে দূরপাল্লার একাধিক ট্রেনের গতি বাড়তে চলেছে। বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় এই বদল বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। শুক্রবারই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী নয়া সমসূচি প্রকাশ করেছিলেন আনুষ্ঠানিক ভাবে।

8

আর আজ, রবিবার থেকে সেই নয়া সময়সূচি কার্যকর হচ্ছে। দূরপাল্লার যে সকল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে সেগুলির যাত্রা পথের সময় কমেছে ৫ মিনিট থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত। যে সকল দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের সময় কমেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তিস্তা-তোর্সা, কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস।

আজ থেকে পাল্টে যাচ্ছে পূর্ব রেলের সময়সূচি, চালু হচ্ছে নয়া লোকাল ট্রেন
আজ থেকে পাল্টে যাচ্ছে পূর্ব রেলের সময়সূচি, চালু হচ্ছে নয়া লোকাল ট্রেন

কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটির যাত্রা পথের সময় কমেছে ৭৫ মিনিট। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি সন্ধ্যা ৭:৫০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে এবং মালদা টাউন পৌঁছাবে রাত ২:৪০ মিনিটে। অন্যদিকে এবার থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস দুপুর ২ টো ৪৫ মিনিটের বদলে বিকেল ৩টেয় শিয়ালদা থেকে ছাড়বে।

আজ থেকে পাল্টে যাচ্ছে পূর্ব রেলের সময়সূচি, চালু হচ্ছে নয়া লোকাল ট্রেন

9

নতুন সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ভোরে কলকাতায় পৌঁছনো একাধিক ট্রেন আগের সময়ের তুলনায় বেশ কিছু আগেই শিয়ালদা স্টেশনে পৌঁছবে। তবে সময়সূচিতে বড় পরিবর্তন হয়েছে হাটেবাজারে এক্সপ্রেস, ভাগলপুর-কলকাতা, কলকাতা-রাধিকাপুর এবং শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেসের ক্ষেত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত