১ ডিসেম্বর থেকে আরও বেশি করে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই রাজ্যে মেট্রো রেল পরিষেবা চালু হওয়ার পরেই এই মাস থেকে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা।বর্তমানে ইন্টারসিটি এক্সপ্রেস মেল ট্রেন মিলিয়ে ২৪ জোড়া ট্রেন চালানো হচ্ছে প্রতিদিন।

আরও পড়ুনঃ আমজনতাকে স্বস্তি মমতার!ফের পঁচিশ টাকা কিলো দরে আলু বাংলায়।

করোনা পরিস্থিতি রাজ্যের তরফ থেকে ভালো আছো বলেই জানা গেছে,সেই কারণেই মানুষের চাহিদা অনুযায়ী আগামী পয়লা ডিসেম্বর থেকেই বাড়ানো হবে ট্রেন সংখ্যা। এখন ২৪ জোড়া ট্রেন চললেও আগামী মাস থেকে আরও সাত জোড়া ট্রেন চালানো হবে।এর ফলেই ডিসেম্বর থেকে মোট ৩১ জোড়া ট্রেন চলবে রাজ্যে।

সূত্র মারফত জানা গেছে, আগামী দিনে এই ট্রেনের সংখ্যা হবে দ্বিগুণ। এই নিয়েই রেল সূত্রে জানা গেছে, আরো ৩০ জোড়া ট্রেন পরিষেবা চালানোর জন্য পূর্ব রেল ইতিমধ্যে রেল বোর্ডের তরফ থেকে অনুমতি চেয়েছে। যার মধ্যে দিল্লি গামী এবং উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যা বেশি। তবে এই পরিষেবা চালু হলেও অসংরক্ষিত কোচ লাগানো হবে না ট্রেনে, যার ফলে যেসব যাত্রী অসংরক্ষিত কোচে ভ্রমণ করে থাকে তারা বঞ্চিত থাকবে।

তবে এই সিদ্ধান্ত কবে থেকে চালু হবে তা এখনো জানা যায়নি তেমন ভাবে। লোকাল ট্রেন পরিষেবা প্রথমদিকে মোট হাওড়া শিয়ালদা মিলিয়ে ১৫ জোড়া চালানো হলেও পুজো স্পেশাল হিসেবে পরে নয় জোড়া ট্রেন চালানো হয়েছে। কিন্তু বর্তমানে এই সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল যেটা আগামী পহেলা ডিসেম্বর থেকে চালু হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন