আইএসএল খেলবে ইস্টবেঙ্গলও, জানিয়ে দিল কর্তারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চুক্তিভঙ্গের সমস্ত শর্তই মেনে নেওয়ার বিষয়ে রাজি হয়েছে ইস্টবেঙ্গল এবং কোয়েস দু’পক্ষই। সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহের মধ্যে কোয়েসের থাকে প্রয়োজনীয় রাইটস ফিরে পেয়ে যাবে ইস্টবেঙ্গল। সুতরাং, ক্লাব লাইসেন্সিং’য়ের ক্ষেত্রে আর কোনও সমস্যা রইবে না।

আরও পড়ুনঃ ‘https://najarbandi.in/dhoni-gave-me-a-surprise-saurabh-told/আমার শেষ টেস্টে ধোনি সারপ্রাইজ দিয়েছিল আমায়’ বললেন সৌরভ

Shamim Ahamed Ads

কিন্তু ইনভেস্টর জোগাড় করে পড়শি মোহনবাগানের মতোই কী আসন্ন মরশুমে আইএসএলে পা রাখতে পারবে ইস্টবেঙ্গল? এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ের পর লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার সংবাদ সংস্থা পিটিআইকে জানান, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মতো তাদেরও তাড়াতাড়িই দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগে। দেবব্রত সরকার বলেন, ‘আমাদের নিশ্চিতভাবেই আইএসএলে দেখা যাবে।

আপাতত এটুকুই শুধু বলতে পারি।’ যদিও তিনি এটাও জানান যে, তাঁদের প্রাথমিক লক্ষ্য কোয়েসের সঙ্গে সমস্যা মেটানো। শুধু কোয়েসের সঙ্গে সমস্যা মেটানো নয়, নতুন কোনও স্পনসর খুঁজতে হবে ইস্টবেঙ্গলকে যারা আইএসএল খেলার মতো বিপুল অর্থ বিনিয়োগ করবে ইস্টবেঙ্গলে। কাজটা যে মোটেই খুব একটা সহজ নয়,তা ভালই জানেন ইষ্টবেঙ্গল কর্তারা।এদিকে কয়েস ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ পক্রিয়া দীর্ঘ টানাপোড়নের পর আরও একধাপ এগোলো।

কয়েস ব্যাঙ্গালুরু অফিস থেকে পাঠানো ড্রাফটটিতে কয়েকটি সংশোধন করে পাঠিয়ে দিলো লাল-হলুদ বিগ্রেড। এই ড্রাফটটে লাল-হলুদ দুই বছরের উন্নয়ন বাবদ অনুদান ও ক্রিকেটারদের মাইনের দাবি থেকে সরে এলো। যদিও ক্লাবের এটি প্রাপ্য ছিল। দুই বছরের চুক্তি থাকা ৫ ফুটবলারের যাবতীয় দায়িত্ত্ব নিতে হবে ক্লাবকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত