Kolkata League: মাঠের বাইরে স্প্যানিশ কোচ, তবুও বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় পা রেখেছেন এখনও চব্বিশ ঘন্টাও হয়নি। নৈহাটিতে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে হাজির ছিলেন লাল হালুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। অথচ কলকাতা লিগে তুলনামূলক ছোট দল বেহালা সাংস্কৃতিক সম্মিলনী, সংক্ষেপে বিএসএসের কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল। বৃষ্টিভেজা মাঠে খেলার ফলাফল হল ১-১।

আরও পড়ুন: কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত, মধ্যরাতেও ভিড় লাল হলুদ সমর্থকদের

সোমবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। বিএসএস স্পোর্টিং ইস্টবেঙ্গলের তুলনায় ধারে ভারে অনেক দুর্বল টিম। অথচ সেই টিমের বিরুদ্ধেই প্রথম ঊননব্বই মিনিট কোনও গোল হল না। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে ৯০ মিনিটে ইস্টবেঙ্গলই ম্যাচের প্রথম গোল করে। গোলটি করেছেন দীপ সাহা। এরপর ইনজুরি টাইমের ৭ মিনিটের মাথায় অর্থাৎ ৯৭ মিনিটে বিএসএস স্পোর্টিংয়ের হয়ে গোল শোধ করে দেন সৌরভ সেন। ফলে ম্যাচ ড্র হল। আজকের এই ড্রয়ে হতাশ লাল হলুদ সমর্থকরা। মূলত আগের ম্যাচের নায়ক তুহিন দাসের লাল কার্ডই আজকের ম্যাচে কাল হল ইস্টবেঙ্গলের।

এই ম্যাচ ড্র হওয়ায় গ্রুপ-বি’তে দু’নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৪ ম্যাচ খেলে লাল হলুদের পয়েন্ট ৮। শীর্ষে আছে ভবানীপুর, তাঁদের পয়েন্ট ৯। অন্যদিকে, বিএসএস স্পোর্টিং ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে রয়েছে।

মাঠের বাইরে স্প্যানিশ কোচ, তবুও বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল
মাঠের বাইরে স্প্যানিশ কোচ, তবুও বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল

আজকের ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য জেতা এই জয় প্রয়োজন ছিল কারণ, প্রথম বারের জন্য মাঠে বসে খেলা দেখতে এসেছিলেন নতুন হেড স্যার কার্লোস কুয়াদ্রাত। রাত দুটোর সময় যিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছেন। তাঁকে ঘিরে লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু কুয়াদ্রাতকে এসে ইস্টবেঙ্গলের ড্র-ই দেখতে হল।

মাঠের বাইরে স্প্যানিশ কোচ, তবুও বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল

মাঠের বাইরে স্প্যানিশ কোচ, তবুও বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল

মাঠের বাইরে স্প্যানিশ কোচ, তবুও বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল

মাঠের বাইরে স্প্যানিশ কোচ, তবুও বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত