DYFI: আনিসের ভাই সলমনের উপর হামলার প্রতিবাদের আগামীকাল আমতা থানা ঘেরাওয়ের ডাক DYFI এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগেও হুমকির মুখে পড়তে হয়েছিল সলমনকে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশের তরফ থেকে কোনও সহযোগিতা করা হয়নি। এমনটাই দাবি করলেন আনিস খানের আক্রান্ত ভাই সলমনের স্ত্রী।

আরও পড়ুনঃ লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, এবার ‘নজরে পঞ্চায়েত’ নামে নতুন কর্মসূচীর উদ্যোগ বাম শিবিরের

অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মৃত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খান। শুক্রবার রাত ১টা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে সলমনের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। একাধিক কোপ মারা হয় তাঁকে।

8 14

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাগনান হাসপাতালে ভর্তি করা হয়। আনিসের পরিবারের দাবী আনিস হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী হওয়ায় তাঁর উপর এই হামলা। মাস কয়েক আগে আনিস খানের মৃত্যুতে আঙুল উঠেছিল পুলিসের দিকে। সিট গঠন করে তদন্ত শুরু করে পুলিস।

আনিসের ভাই সলমনের উপর হামলার প্রতিবাদের আগামীকাল আমতা থানা ঘেরাওয়ের ডাক DYFI এর

আনিসের ভাই সলমনের উপর হামলার প্রতিবাদের আগামীকাল আমতা থানা ঘেরাওয়ের ডাক DYFI এর

আনিসের ভাই সলমনের উপর হামলার প্রতিবাদের আগামীকাল আমতা থানা ঘেরাওয়ের ডাক DYFI এর

কিন্তু আনিসের পর এবার সলমনের উপর হামলা হওয়ায় ফের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবী করলেন আনিসের বাবা। এই ঘটনায় আগামীকাল রাজ্য DYFI এর পক্ষ থেকে আমতা থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত