বিনোদন জগতের পরিচিত মুখ দুর্নিবার সাহা (Durnibar Saha)। তাঁর স্ত্রী ঐন্দ্রিলা টলিপাড়ার সঙ্গে যুক্ত। রবিবার তাঁদের ঘর আলো করে এল একরত্তি। সোশ্যাল মিডিয়ায় একথা জানালেন তাঁরা। সুখবর পেতেই শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে। উচ্ছ্বসিত অনুরাগীরা। বাবা-মা হলেন দুর্নিবার-ঐন্দ্রিলা। ছেলে না মেয়ে, দম্পতির ঘর আলো করে এল কে?



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ ফেব্রুয়ারি, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
রবিবার সকালে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন দুর্নিবার। জানানো হয়েছে, তাঁদের ঘরে ছেলে হয়েছে। আরও লেখা হয়, ‘আমরা জানতাম না যে কারও কান্নার আওয়াজ আমাদের খুশির কারণ হবে।’ একই পোস্টের ক্যাপশনে স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) উদ্দেশ্যে লেখেন, ‘তোর জন্য অগণিত তারার আলো।’ গত অক্টোবর সামাজিক মাধ্যমে মা হওয়ার খবর জানিয়েছিলেন ঐন্দ্রিলা। এরপর তাঁর সাধভক্ষণের ছবিও শেয়ার করেছিলেন।

২০২৩ সালের মার্চ ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুর্নিবার সাহা। ঐন্দ্রিলা পেশায় টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী। ইন্ডাস্ট্রিতে তিনি মোহর নামেই পরিচিত। তাঁদের বিয়ে নিয়ে বিপুল আলোচনা-সমালোচনা হয়েছিল। নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছিল দুর্নিবার-ঐন্দ্রিলাকে।



ঐন্দ্রিলা ওরফে মোহর দুর্নিবারের দ্বিতীয় স্ত্রী। ২০১৭ সালে প্রথম বিয়ে হয় গায়কের। মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee) তাঁর প্রথম স্ত্রী। আইনি বিয়ের পর থেকে একসঙ্গেই থাকতেন তাঁরা। বিভিন্ন রিয়্যালিটি শোতে দেখা গিয়েছে তাঁদের। এরপর ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারেন দুজনে। বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য জীবনে চিড় ধরে। বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। কিছু সময়ের মধ্যেই দুর্নিবার ও ঐন্দ্রিলার প্রেমের খবর নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। গায়কের সংসার ভাঙার পিছনে ঐন্দ্রিলাকেই দায়ী করেছিলেন অনেকে। যদিও এইসবে গুরুত্ব না দিয়ে নিজেদের মত এগিয়ে গিয়েছেন দুর্নিবার-ঐন্দ্রিলা।
View this post on Instagram







