নজরবন্দি ব্যুরোঃ পুজোর আর বেশি দিন বাকি নেই, আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই উৎসবমুখর হয়ে উঠবে আপামর বাঙালি কারণ সামনেই দুর্গাপূজা। কিন্তু এই করোনা আবহে পুজো কিভাবে হবে এবং মানুষ কিভাবে পূজা দেখতে বের হবেন তা নিয়ে আলোচনা চলছে সরকার থেকে পুজো কর্তৃপক্ষ সবার মধ্যেই।
আরও পড়ুনঃ ১০ কোটি টাকা আর্থিক তছরুপ! গ্রেফতার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ


আর এরই মধ্যে এবার দুর্গা পুজো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। আর এই নির্দেশিকা স্পষ্টভাবে বলা হয়েছে রাতে ভিড় না বাড়িয়ে সারাদিন যাতে মানুষ ফাকায় পাকায় ঠাকুর দেখতে পারে সে ব্যবস্থা করতে হবে এবারের পুজোয়। প্যান্ডেলের প্রবেশপথে থাকবে ব্যারিকেড। এবং এই প্রবেশপথ যতটা সম্ভব দীর্ঘ করতে হবে যাতে মানুষ আশেপাশে ভিড় না জমাতে পারে।

ঠাকুরকে প্রসাদ রূপে কাটা ফল দেওয়া যাবে না। এর পাশাপাশি পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর অনুষ্ঠানে শারীরিক দূরত্ব ও সামাজিক দূরত্ব কঠোর ভাবে পালন করতে হবে। বিসর্জনের সময় অতিরিক্ত সদস্যকেও নেওয়া যাবে না। সরকারের নিয়ম অনুযায়ী সেই বিধি পালন করতে হবে।



পুজোর আর বেশি দিন বাকি নেই, এবার নতুন নির্দেশিকা জারি করল ‘ফোরাম ফর দুর্গোৎসব’
যারা ঠাকুর দেখতে আসবেন তাদের প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। এমনকি শুধু মাস্ক এবং স্যানিটাইজার নয় তাদের সবার করোনার প্রথম ডোজ না নিলে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া যাবে না। প্রত্যেক পুজো কমিটির সদস্যদের কোভিদ ভ্যাকসিনের দুটি নিতেই হবে। এছাড়া মন্ডপে সবসময় করো না বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।







