১০ কোটি টাকা আর্থিক তছরুপ! গ্রেফতার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বাঁকুড়া জেলা পুলিশের হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী । ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভায় চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ।

আরও পড়ুনঃ করোনার তৃতীয় ডোজের প্রয়োজন পড়বে ভারতে ? জানালেন এইমস আধিকারিক

সেই সময় ৫৫টি প্রকল্পের টেন্ডার হয়েছিল। কিন্তু সেই প্রকল্পগুলিতে কোনও কাজ হয়নি। এ নিয়ে তদন্ত করে মহকুমা শাসকের কাছে রিপোর্ট দেন চিফ ভিজিল্যান্স অফিসার। তার ভিত্তিতে তদন্ত শুরু করেন মহকুমা শাসক। দেখা যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমলে পুরসভায় প্রায় ১০ কোটি টাকা আর্থিক তছরুপ হয়েছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমলে পুরসভায় প্রায় ১০ কোটি টাকা আর্থিক তছরুপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমলে পুরসভায় প্রায় ১০ কোটি টাকা আর্থিক তছরুপ

সম্প্রতি পুলিশে এই আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেছেন বিষ্ণুপুরের এসডিও কুতুবউদ্দিন খান। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির কথা জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ।

ভোটের আগে দল ছাড়ার সময় শ্যামাপ্রসাদ বলেছিলেন, ”আমি দলের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। দলও ছেড়েছি। শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার অভিভাবক। আমি শুভেন্দু অধিকারীর সৈনিক।”

১০ কোটি টাকা আর্থিক তছরুপ! গ্রেফতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

সে সময় বিজেপির তরফেও দাবি করা হয়, ‘তোলাবাজি, মন্দিরের জায়গা বিক্রি করে দেওয়া, সারদার টাকা নয়ছয় করা, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার মতো দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন দুর্নীতিগ্রস্ত কাউকে দলে নেওয়া যাবে না’। যদিও শেষমেশ তিনি বিজেপিতেই যোগ দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত