করোনার তৃতীয় ডোজের প্রয়োজন পড়বে ভারতে ? জানালেন এইমস আধিকারিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনার তৃতীয় ডোজের প্রয়োজন পড়বে ভারতে ? বর্তমানে করোনার তৃতীয় ওয়েভে ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে সকলকে সুরক্ষিত রাখার জন্য আমেরিকা , ব্রিটেন ও ইজরায়েলের মত দেশগুলিতে তৃতীয় ডোজ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুনঃ টিকার দ্বিতীয় ডোজ পান নি অন্তত ৪ কোটি দেশবাসী, উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।

সেখানকার গবেষনা মারফৎ জানা গিয়েছে, দুটি ডোজের তুলনায় তিনটি ডোজ মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয়। তবে বিদেশিদের জন্য এটি প্রযোজ্য হলেও ভারতীয়দের ক্ষেত্রে এটি কতটা প্রযোজ্য সে বিষয়েই এইমস আধিকারিকদের কাছে জিগ্যেস করা হয়েছিল।

c 3

এই বিষয় নিয়ে এইমস ডিরেক্টর রনদীপ গুলেরিয়া বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আদৌ ভারতীয়দের জন্য এই তৃতীয় ডোজ টির প্রয়োজন হবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কারন এটির জন্য পর্যাপ্ত তথ্য ও পর্যবেক্ষণের প্রয়োজন যা ইতি মধ্যেই আমাদের দেশে শুরু হয়ে গিয়েছে।

cc 4

তাই রনদীপ বাবুর মতে এই তৃতীয় ডোজের কতটা প্রয়োজনীয়তা রয়েছে ভারতীয়দের, আদৌ কাদের শরীরে এটির প্রয়োজন পড়বে তার সম্পূর্ন তথ্য ও গবেষনা মারফৎ আগামী বছরের শুরুর দিকেই জানানো সম্ভব হবে।

করোনার তৃতীয় ডোজের প্রয়োজন পড়বে ভারতে ?

এই মুহূর্তে চিকিৎসকদের মাথা ব্যথার মূল কারন হয়ে দাঁড়িয়েছে করোনার তৃতীয় ওয়েভ। তাই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেখানকার নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য আগামী মাস থেকেই এই তৃতীয় ডোজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতীয়দের ক্ষেত্রে এটি কতটা প্রয়োজনীয় তা জানা যথেষ্ট সময়সাপেক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন