Durga Puja 2022: সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, বাতাসে এখন পুজোর গন্ধ। শহরবাসীর জন্য পুজোর ঢাকে কাঠি পড়ছে সামনের মাসেই। বাংলার সবচেয়ে বড় উৎসবে এই দূর্গাপুজো। যার জন্যে বিশ্ববাসীর অপেক্ষা থাকে ৩৬৫ দিনের। শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটাও। এই আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর  উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠির দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ জীবনে প্রচুর সমৃদ্ধি আনতে আগামীকাল পুজো করুন সিদ্ধিদাতা গণেশের, ভুলবেন না এই উপকরণ গুলি

পৌরাণিক কাহিনি (Mythology) অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা, মহাষ্টমীতে (Maha Ashtami) মহিষাসুরকে (Mahishasur) বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। দুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি নিয়মকানুন রীতিনীতি। যার মধ্যে অনেক নিয়ম অনেকেরই অজানা। জানেন কেন সন্ধি পুজোয় (Sandhi Puja) ব্যবহার করা হয় ১০৮ টি পদ্ম ফুল?

সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?
সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?

সন্ধিপুজোর নিয়মকানুন : আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপুজো হয়। বলা হয় অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণই আসলে সন্ধিপুজো। এই বিশেষ তিথিকে শুভ বলে মানা হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি বিশেষ নিয়ম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা হয় ১০৮ টি লাল পদ্ম। সেই একই সময়ে জ্বালানো হয় ১০৮ টি প্রদীপ।

সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?
সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?

পুরাণের নানা কাহিনি মতে : পুরাণ মতে, দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণেই, দেবী চামুণ্ডা রূপে। চন্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে, রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন।

সেখানেও সন্ধি পুজোর বিশেষ তিথিতে দেবীকে ১০৮ টি পদ্ম নিবেদন করা হয়। সেই সময় হনুমানকে দেবীদহ থেকে ১০৮ টি পদ্ম ফুল তুলে আনতে বলা হয়। কিন্তু সেখানে পাওয়া যায় ১০৭ টি পদ্ম। তখন রাম নিজে তাঁর পদ্ম সমান নেত্র দান করার জন্য ইচ্ছা প্রকাশ করেন এবং দেবী আবির্ভূত হয়ে বরদান করেন যে, তিনি রাবণের থেকে নিজেও সুরক্ষা সরিয়ে নেবেন। ষষ্ঠীর দিন রামচন্দ্র পুজো শুরু করেন। অষ্টমী এবং নবমী তিথির মাঝে রামের অস্ত্র প্রবেশ করে এবং দশমীর দিন রাবণের বিনাশ হয়।

সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?

সন্ধিপুজোর সন্ধিক্ষণ : পুরাণে আরও লিখিত আছে, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট অর্থাৎ মোট ৪৮ মিনিট হল সন্ধিপুজোর সন্ধিক্ষণ। অনেকে আবার সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণে বলিদান দেন। কেউ সিঁদুর সিক্ত এক মুঠো মাসকলাই বলি দেন। মনে করা হয় সব অশুভ শক্তির দমন করেন দেবী দুর্গা। তাই খারাপ সময় ও দুষ্টের বিনাশ করতে কান্ডারী হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয়।

সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?

puja 3 1

মহাষ্টমী ২০২২ তারিখ  (Maha Ashtami 2022 Date)

  • ১৬ আশ্বিন, ইং ৩ অক্টোবর, সোমবার – মহাষ্টমী।
  • মহাষ্টমী – পূর্বাহ্ণ ৬.২২ মিনিট থেকে বিকেল ৩.৫৯ মিনিট।
  • কালবেলানুরোধে দিবা ৭।১ মধ্যে পুনঃ দিবা ৮।২৯ গতে পূর্বাহ্ণ মধ্যে।
  • শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাঅষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
  • পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।
  • দেবী দুর্গার অর্ধরাত্রবিহিত পূজা- রাত্রি ১১।০ গতে ১১.৪৮ মধ্যে দেবী দুর্গার অর্ধরাত্রবিহিত পূজা।
  • সন্ধিপূজা- দিবা ঘ ৩।৩৬ গতে অপরাহ্ণ ৪।২৪ মধ্যে সন্ধিপূজা।
  • সন্ধিপূজারম্ভ- দিবা ঘ ৩।৩৬ গতে।
  • বলিদান – রাত্রি ১১।৪৯ গতে।
  • সন্ধিপূজা সমাপন – অপরাহ্ণ ৪।২৪ মধ্যে।
সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?
সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ দেওয়া হয়, জানেন কেন?

এই বছর দেবী দুর্গার আগমন গোঁজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার অর্থ যার শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত