জানুয়ারিতে ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) (এসপ্ল্যানেড-হাওড়া ময়দান) চালু হওয়ার কথা শোনা গিয়েছিল। নতুন আপডেট অনুযায়ী এবার চালু হতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ “দমদম ক্যান্টনমেন্ট স্টেশন” (Dum Dum Cantonment Station)। জানা যাচ্ছে লোকসভার আগেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চালু হতে পারে। গতকাল মেট্রোর শীর্ষকর্তারা দমদম ক্যান্টনমেন্টের বিভিন্ন অংশ পরিদর্শন করতে এসেছিলেন।



আরও পড়ুনঃ সম্পন্ন হয়েছে SSC নিয়োগ দুর্নীতির তদন্ত, হাই কোর্টে জানাল CBI
মেট্রোর (Metro) শীর্ষকর্তারা জানিয়েছে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট অবধি স্টেশনের যে কাজ চলছিল, তা অনেকটাই এগিয়েছে। মেট্রো কর্তৃপক্ষরা আশাবাদী তারা মার্চের মধ্যেই পরিষেবা চালু করতে পারবে। এই পরিষেবা চালু হলে নিত্যযাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবে। দমদম (Dumdum) ক্যান্টনমেন্টকে মেট্রো এবং লোকাল ট্রেনের মিটিং পয়েন্ট হিসেবে অভিহিত করা হয়।



তবে অনেক যাত্রীদের মতে এতে লাভের লাভ কিছুই হবে না। তাদের মতে যদি মেট্রো স্টেশনটি বিমান বন্দর পর্যন্ত প্রসারিত হত তাহলে কিছুটা হলেও সুবিধা হত। শুধুমাত্র দুটি স্টেশনের মধ্যে সংযোগ স্থাপন করে তাদের কোন উপকার হবে না বলেই মনে করছে বেশীরভাগ যাত্রী।
চালু হতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ “দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন”, কী কী বিশেষ সুবিধা থাকবে?

প্রসঙ্গত উল্লেখ্য, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে থাকবে দুটি প্ল্যাটফর্ম। এছাড়াও থাকবে পর্যাপ্ত পরিমাণে টিকিট কাউন্টার, বেশ কয়েকটি শৌচাগার, ফার্স্ট এড রুম (Fast Aid Room)। এছাড়াও আরও কয়েকটি বিশেষ সুবিধা আনার কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ।







