Wrestlers Protest: কুস্তিগিরদের আন্দোলনের জেরে বিপাকে বিজেপি সাংসদ, কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় কুস্তিগিরদের আন্দোলন ও অবস্থান কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টের গোচরে আসতেই কড়া পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সেই মামলায় দিল্লি পুলিশকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কুস্তিগিরদের আন্দোলনের জেরে বিপাকে বিজেপি সাংসদ, প্রশ্নের মুখে মোদি সরকার।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: আজ থেকেই তৃণমূলের ‘নবজোয়ার’, যাত্রার শুরুতেই মানুষের সঙ্গে মিশে গেলেন অভিষেক

মোট ৭ জন মহিলা কুস্তিগিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়েছেন। আদালতে ভিনেশ, সাক্ষীদের অভিযোগ, বারাবার বলেও কোনও পদক্ষেপ নেয়নি দিল্লি পুলিশ। এদিকে মামলাকারীদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছেন। এই আবহে আবেদনে দাবি করা হয়েছে, যৌন হেনস্থার পাশাপাশি পকসো আইনেও ব্রিজ ভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ জানানোর কারণে ভিনেশ ফোগাতকে খুনের হুমকি দিয়েছেন ব্রিজ ভূষণ।

delhi protest
কুস্তিগিরদের আন্দোলনের জেরে বিপাকে বিজেপি সাংসদ, শাহের পুলিশকে নির্দেশ আদালতের 

সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিংহের ডিভিশন বেঞ্চ দিল্লি পুলিশ এবং দিল্লি সরকারের থেকে খেলোয়াড়দের আর্জির প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে বলেছে। একইসঙ্গে দিল্লি পুলিশকে এবিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

কুস্তিগিরদের আন্দোলনের জেরে বিপাকে বিজেপি সাংসদ, শাহের পুলিশকে নির্দেশ আদালতের 

wrestlers
কুস্তিগিরদের আন্দোলনের জেরে বিপাকে বিজেপি সাংসদ, শাহের পুলিশকে নির্দেশ আদালতের 

দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও এফআইআর নেওয়া হয়নি। সেকারণে ফের যন্তরমন্তরে ধর্নায় বসেছেন কুস্তিগিররা। সেকারণেই ফের বিদ্রোহ দেখাচ্ছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাতরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা। এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত