ঘূর্ণিঝড়ের কারণে এবার হাওড়া থেকে বাতিল এক গুচ্ছ লোকাল, দেখুন তালিকা

ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ডানা’র ভয়ে ত্রস্ত গোটা ওড়িশা। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে যে, ঘূর্ণিঝড়টি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে, এবং সর্বাধিক গতি ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আর এই কারণে এবার শিয়ালদার পর হাওড়া থেকেও বাতিল এক গুচ্ছ লোকাল ট্রেন। আর সে গুলি হল, ভোর ৪টে ও ৪.১৫ মিনিটের বর্ধমান লোকাল।৪.২২ মিনিটের গোঘাট লোকাল। ৪.৪৭ মিনিটের ব্যান্ডেল লোকাল। ৪.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল। ৫.১৪ মিনিটের ব্যান্ডেল লোকাল। ৫.৩২ মিনিটের সিঙ্গুর লোকাল।

৫.৪৫ মিনিটের মশাগ্রাম লোকাল। ৫.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল। ৬.২৬ মিনিটের ব্যান্ডেল লোকাল। ৭.০৫ মিনিটের ব্যান্ডেল লোকাল। ৭.৩০ মিনিটের শেওড়াফুলি লোকাল। ৭.৪০ মিনিটের বেলুড় মঠ লোকাল। ৭.৪৫ মিনিটের শ্রীরামপুর লোকাল। ৮.১২ মিনিটের শেওড়াফুলি লোকাল। ৮.২০ মিনিটের ব্যান্ডেল লোকাল।

৮.৩৫ মেমারি লোকাল। ৮.৪৯ মিনিটের চন্দনপুর লোকাল। ৮.৫০ মিনিটের শেওড়াফুলি লোকাল। ৯.১০ মিনিটের ব্যান্ডেল লোকাল। ৯.১৫ মিনিটের শেওড়াফুলি লোকাল। ৯.২০ মিনিটের শ্রীরামপুর লোকাল। ৯.৪০ মিনিটের শেওড়াফুলি লোকাল। ৯.৪০ মিনিটের বারুইপাড়া লোকাল। ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী আরও ৪৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত