প্রতি মাসে আপনার দুয়ারে রেশন পৌঁছাবে নির্দিষ্ট সময়ে, আগামীকাল শুভ সূচনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একুশের ভোটে দলীয় ইসতাহারে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের কথা উল্লেখ করেছিল তৃণমূল কংগ্রেস। একাধিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ক্ষমতায় ফিরলেই চালু হবে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কাজ, প্রতি মাসে আপনার দুয়ারে রেশন পৌঁছাবে নির্দিষ্ট সময়ে। যেমন কথা তেমন কাজ, এই প্রবাদ কে সার্থক করে তৃতীয় বার ক্ষমতায় এসে পাইলট প্রজেক্ট হিসাবে সেই দুয়ারে রেশন প্রকল্প চালু হয়।

আরও পড়ুনঃ দ্রুত শুরু হবে সমস্ত শ্রেণীর ক্লাস, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কিন্তু ডিলারদের একাংশের নানাবিধ আপত্তির কারনে তা কার্যত বন্ধ হতে বসেছিল। মামলা হয় আদালতেও। যদিও সেখানে ধোপে টেকেনি রেশন ডিলারদের আপত্তি। আদালত থেকে খালি হাতেই ফেরেন রেশন ডিলাররা। ‘দুয়ারে নয়, দোকানে রেশন’, পাল্টা প্রচার শুরু করেছিল রেশন ডিলারদের জয়েন্ট ফোরাম। একাধিকবার তাঁরা স্মরণ নেন আদালতের। তবে শেষমেশ জয় পায় রাজ্য সরকার। তাই পূর্ব ঘোষণা মত আগামীকাল অর্থাৎ মঙ্গলেই ‘মঙ্গল যাত্রা’ শুরু হচ্ছে দুয়ারে রেশনের।

আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও জানানো যাবে হোয়াটসঅ্যাপ করে। ৯৯০৩০-৫৫৫০৫ হোয়াটসঅ্যাপ নাম্বারে জানানো যাবে অভিযোগ। কিন্তু কেন এই হেল্পলাইন? খাদ্য দফতর সূত্রে খবর, রেশন নিয়ে এমনিতেই বিভিন্ন অভিযোগ উঠে থাকে। এখন দুয়ারে রেশন নিয়ে গ্রাহকদের কোনও অভিযোগ থাকলে গ্রাহকরা কার কাছে যাবেন? তাই এই ব্যাবস্থা চালু করছে খাদ্য দফতর।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, এবার থেকে ১০০ শতাংশ বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আমাদের ১০০ শতাংশ বাড়ির ঠিকানায় দুয়ারে রেশন পৌঁছে যাবে। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের সূচনা হবে।” আগামীকাল প্রায় ১০ হাজার রেশন ডিলারদের নিয়ে এই প্রকল্প চালু করা হচ্ছে।

মঙ্গলেই মঙ্গলযাত্রা, প্রতি মাসে আপনার দুয়ারে রেশন পৌঁছাবে নির্দিষ্ট সময়ে

প্রতি মাসে আপনার দুয়ারে রেশন পৌঁছাবে নির্দিষ্ট সময়ে
প্রতি মাসে আপনার দুয়ারে রেশন পৌঁছাবে নির্দিষ্ট সময়ে

রেশন ডিলারদের জয়েন্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, “আমাদের অভিজ্ঞতা হল, অতিরিক্ত ব্যয়ভার এবং Handling Loss হয়েছে, সেগুলি যথাযথ হিসেব নিকেশ করে আমাদের ন্যায্য প্রাপ্যটুকু অবিলম্বে দিয়ে দেওয়া হোক। তবে যারা শারীরিক ভাবে সক্ষম নয়। তাঁদের রেশন দিতেই আমরা অবশ্যই তাদের বাড়িতে যাব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন