করোনা থেকে বাঁচতে প্রতিদিন গোমূত্র পান করুন, আবেদন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা থেকে বাঁচতে প্রতিদিন গোমূত্র পান করুন, আবেদন করলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা! করোনা ভাইরাস নিয়ে কাঁপছে সারা বিশ্ব। একেবারেই ভাল নেই ভারত। এই পরিস্থিতিতে দেশের দায়িত্বশীল সাংসদ বার্তা দিলেন করোনা তাড়ানোর। সাংসদের নাম সাধ্বী প্রজ্ঞা। করোনা রুখতে গোমাতার মূত্রেই আস্থা রাখতে বললেন বিজেপি সাংসদ। সাধ্বীর ব্যাখ্যা প্রতিদিন গোমূত্র খান বলেই তাঁকে করোনা ছুঁতে পারেনা!

আরও পড়ুনঃ বাজারে এল করোনার ওরাল ড্রাগ, এই ওষুধ চিকিৎসা ক্ষেত্রে আশার আলো দেখাবে, দাবি বিশেষজ্ঞদের।

বিজেপির ভোপালের সাংসদ সাধ্বী দলীয় সমাবেশে জানান, “প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দেয় ৷ আমি রোজ গোমূত্র পান করি ৷ তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না।”

উল্লেখ্য, দু বছর আগে সাধবী প্রজ্ঞা গোমূত্রের প্রশংসা করেছিলেন। তিনি দাবি করেছিলেন দুটি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করে তাঁর ক্যানসার নিরাময় হয়েছে৷ দেশের একদিকে যখন মৃত্যু মিছিল চলছে তখন অন্যদিকে একজন দায়িত্বশীল সাংসদ মন্তব্য করছেন, করোনা থেকে বাঁচতে গোমূত্র খান! প্রশ্ন উঠছে তাহলে এত চিকিৎসা, ভ্যাকসিনের জন্যে হাহাকার, অক্সিজেনের জন্যে আর্তনাদ কেন? গরুর মূত্র খেয়ে নিলেই তো মিটে যায়!

করোনা থেকে বাঁচতে প্রতিদিন গোমূত্র পান করুন, আবেদন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার! দেখুন ঠিক কি বললেন বিজেপি সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন