বাজারে এল করোনার ওরাল ড্রাগ, এই ওষুধ চিকিৎসা ক্ষেত্রে আশার আলো দেখাবে, দাবি বিশেষজ্ঞদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এতো দিন পর্যন্ত করোনা চিকিৎসা সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ ছিল রেমডেসিভির। তাও সব ক্ষেত্রে ব্যাবহার করা যায়না এই ইঞ্জেকশনটি। একমাত্র জরুরি ভিত্তিতে এই ওষুধ রোগীকে দেওয়া হয়। চিকিৎসকরা শুরু থেকেই বলে আসছেন করোনার সাথে লড়াই করতে হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এছাড়া অন্যতম সেরা অস্ত্র হচ্ছে টিকাকরণ। তবে এবার ওষুধেও সারবে মারণ ভাইরাস।

আরও পড়ুনঃ শিশুদের সুরক্ষার জন্য অভিভাবকদের দ্রুত টিকাকরণের প্রয়োজন, পরামর্শ ডা. দেবী শেঠির।

সোমবার DRDO (ডিফেন্স রিসার্চ অ্যান্ড)-এর তৈরি 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ ওরাল পাউডার ড্রাগের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিশেষজ্ঞদের মতে, করোনা চিকিৎসায় আশার আলো দেখালো এই ওষুধ। এই ওষুধ সংক্রমণ রোধে সাফল্য আনতে পারবে বলেই মনে করছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, ডা. রেড্ডির ল্যাবরেটরির সহযোগিতায় ডিআরডিও’র আইএনএমএএস এই ওরাল ড্রাগটি তৈরি করেছে। গত বছর থেকেই ওষুধটি নিয়ে গবেষণা শুরু হয়েছিল। করোনার ওরাল ড্রাগ 2-ডিজি ক্লিনিক্যাল ট্রায়ালে অভূতপূর্ব সাড়া মিলিছে বলে জানা গেছে। কিভাবে খেতে হবে এই ওষুধ? এবং এটি ভাইরাসের হাত থেকে কি ভাবে শরীরকে রক্ষা করবে?  2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ পাউডারের মতো। এটি শরীরের আক্রান্ত কোষের মোধ্যে ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ ভাইরাসের প্রোটিন উৎপাদনের ক্ষমতাকে নষ্ট করে দেয়। এবং ফুসফুসের আক্রান্ত কোষেও এটি সক্রিয় ভাবে কাজ করে বলেই দাবি বিশেষজ্ঞদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত