কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ সাড়ে ১৭ কোটি টাকার সোনা উদ্ধার শিলিগুড়িতে! বিরাট সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সংস্থা বা ডিআরআই (DRI)। আজ শিলিগুড়িতে অভিযান চালিয়ে ৩৩ কেজি ৫৩২ গ্রাম সোনার বাট উদ্ধার করেছে ডিআরআই। এই বিপুল পরিমান সোনার বর্তমান বাজারমূল্য ১৭ কোটি ৫১ লক্ষ ১৭ হাজার টাকা। উদ্ধার হওয়া সোনা মূলত রাশিয়া এবং অস্ট্রেলিয়ার বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার ব্যাপক প্রভাব সোনার দামে! এফেক্ট রাজ্যেও।
সোনার পাশাপাশি ৪ জন কে পাকড়াও করেছে ডিআরআই। চারজনেই রাজস্থানের বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০২টি সোনার বাট। যার ওজন ৩৩ কেজি ৫৩২ গ্রাম! ডিআরআই সূত্রে খবর, শিলিগুড়িকে করিডর বানিয়ে সোনার কনসাইনমেন্ট মজুত করে ভিনরাজ্যে বা আন্তর্জাতিক সীমান্ত পার করে পাচারের ছক কষছে দুষ্কৃতীরা।
সাড়ে ১৭ কোটি টাকার সোনা উদ্ধার শিলিগুড়িতে! ডিআরআই জানিয়েছে, ফুলবাড়ি-ঘোষপুকুর জাতীয় সড়কে অভিযান চালিয়ে রাজস্থান নম্বরের একটি ট্রাক আটক করে তাঁরা। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে একটি ট্রলি ব্যাগ থেকে ২০২ পিস সোনার বিস্কুট উদ্ধার করে তদন্তকারী দল। প্রতিটি বিস্কুটের ওজন ১৬৬ গ্রাম বলে জানা গিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৫১ লক্ষ ১৭ হাজার ১৬৮ টাকা। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
ধৃত ৪ জনের মধ্যে নিশান্ত কুমার ও দীপক কুমার রাজস্থানের গঙ্গানগরের বাসিন্দা। অন্য দুই ধৃত রাজু রাম ও সুনীল কুমার রাজস্থানের নওসিটির বাসিন্দা। তাঁঁদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ডিআরআইয়ের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, “ওই বিপুল পরিমাণ সোনা (Gold) রাজস্থানে পাচারের ছক কষা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাচারে ব্যবহার করা ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।”



