ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার ব্যাপক প্রভাব সোনার দামে! এফেক্ট রাজ্যেও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার ব্যাপক প্রভাব সোনার দামে! এফেক্ট রাজ্যেও। গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ভারতে শেয়ার বাজার বন্ধ ছিল। কিন্তু শনিবার বাজার খোলার পরে সোনা এবং রুপা এই দুই মূল্যবান ধাতুর দাম আবার বাড়তে শুরু করল। এদিন দুপুর পর্যন্ত কলকাতায় ১০ গ্রাম হলমার্ক অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৮০ টাকা। পাশাপাশি এক দিনের ব্যবধানে প্রতি কিলোগ্রাম রুপোর বারের মূল্য এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে ৪০০ টাকা। 

আরও পড়ুনঃ EMI তে সুদের উপর সুদ দিতে হবে না। কতটা লাভবান হচ্ছেন গ্রাহক?

ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার ব্যাপক প্রভাব সোনার দামে! ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা এই দাম আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এই খবর ছড়িয়ে পড়ার পর ধস নামে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ বা এশিয়া মহাদেশের শেয়ার বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে গতকাল শেয়ার বাজার প্রায় ২ শতাংশ পড়ে যায়।

আর শেয়ার বাজারের এই পতনের কারনে বিনিয়োগকারীরা সোনা এবং ডলার কিনতে অগ্রসর হন। ফলে দাম বেড়ে যায় সোনা এবং ডলারের। যার ফলে সোনার দামে প্রভাব পড়ে ভারতেও। প্রভাবমুক্ত নয় কলকাতা তথা পশ্চিমবঙ্গও।

রাজ্য তথা কলকাতার ক্ষেত্রে প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। WBBMJA-এর দেওয়া দর অনুযায়ী আজ খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫১ হাজার ১৯০ টাকা। গিনি অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৭০ টাকা। পাশাপাশি গহনা সোনার ২২ ক্যারেটের ১০ গ্রাম পিছু মূল্য দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩০০ টাকা। এদিকে রূপার ক্ষেত্রে দাম দাঁড়িয়েছে কেজি পিছু ৬০ হাজার ৪০০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন