KMC: এবার বাড়িতে বসেই পাওয়া যাবে জন্ম ও মৃত্যুর শংসাপত্র থেকে মিউটেশন, সিদ্ধান্ত পুরসভার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা পুরনিগম এবার পৌঁছাবে মানুষের দুয়ারে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে পুরনিগম’। কী সেই পরিষেবা? এদিনই ছিল কলকাতা পুরনিগমের মেয়র পরিষদের বৈঠক। সেখানে দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।

আরও পড়ুনঃ তাপপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা!, বাইরে না বেরনোর নির্দেশ আবহাওয়া দফতরের

25 2

সূত্রের খবর, এই বৈঠকে ঠিক হয়েছে এবার একেবারে মানুষের দুয়ারে পৌঁছে যাবে কলকাতা পুরনিগম। দালাল চক্র রুখতে এবার মানুষের বাড়িতে পৌঁছে যাবে কলকাতা পুরনিগমের কর্মচারীরা। নাগরিকরা জন্ম ও মৃত্যুর শংসাপত্রের পাশাপাশি, সম্পত্তির মিউটেশন, পুর কর সংক্রান্ত পরিষেবা বাড়ি বসে পাবেন।

26 2

পুরসভা বাড়িতে বসে এই পরিষেবা চালু করলেই শহরের অনেক নাগরিকই এর ফলে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, দুয়ারে পুর পরিষেবা পৌঁছে দিতে একটি নতুন হোয়াটস্যাপ নম্বর চালুর পরিকল্পনা করা হচ্ছে। সেখানেই পেইড সার্ভিস সংক্রান্ত সব পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

এবার বাড়িতে বসেই পাওয়া যাবে জন্ম ও মৃত্যুর শংসাপত্র থেকে মিউটেশন, সিদ্ধান্ত পুরসভার

27 1

পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় সব নথি দেখবেন। সব নথিপত্র সংশ্লিষ্ট জায়গায় জমা করে তাঁরা আবেদনকারীর বাড়িতে জানিয়ে দেবেন। এই কাজের জন্য সামান্য সার্ভিস চার্জ নেবে কলকাতা পৌর সংস্থা। অর্থাৎ কাজের বিনিময়ে সামান্য টাকা নেবে কলকাতা পৌর সংস্থা। এমনই জানিয়েছেন মেয়র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন