চিন্তা করবেন না, ওনাকে চালাবে বিজেপি! ‘টেটশ্রী’ বিশ্বজিৎ কুণ্ডুর পক্ষে ভোট চাইলেন শুভেন্দু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন্তা করবেন না, ওনাকে চালাবে বিজেপি! এভাবেই কালনার জনসভা থেকে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুর পক্ষে ভোট চাইলেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন এমন ভাবে ভোট চাইতে হল শুভেন্দু অধিকারীকে? আসলে বিশ্বজিৎ কুণ্ডু হলেন চাকরিপ্রার্থী মহলের চোখে খলনায়ক। বিজেপি যোগদানের পর থেকেই চাকরিপ্রার্থীদের পক্ষে সুর চড়িয়েছেন শুভেন্দু। একাধিক জনসভা থেকে তিনি তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা নিয়ে অযোগ্যচাকরি দেওয়া এবং স্বজনপোষণের অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ উধাও ঢালাও প্রতিশ্রুতি, ভোট শেষে ‘ডি’ নোটিস পৌঁছচ্ছে অসমের ঘরে ঘরে।

কিন্তু সেই অভিযোগের কাঁটা বিধেছে খোদ বিজেপির গলাতেই। কারণ তৃণমূলে থাকাকালীন বিশ্বজিৎ কুণ্ডুর টেট দুর্নীতির কথা সর্বজন বিদিত। চাকরিপ্রার্থীরা তাঁকে ‘টেটশ্রী’ উপাধিতে ভূষিত করেছেন। টেট (TET) দুর্নীতি সহ স্ত্রী, আত্মীয়দের চাকরি দেওয়া সংক্রান্ত অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে। যা নিয়ে কিছুদিন আগেই বিভিন্ন খবরের কাগজের কাটিং দিয়ে কালনার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে পোস্টার পড়েছিল এলাকায়। পোস্টারে তাঁর ছবিও দেওয়া হয়। তাছাড়া সামাজিক মাধ্যমে মুণ্ডপাত তো আছেই!

পরে একটি সাখ্যাৎকারে বিশ্বজিৎ স্বীকার করে নেন চাকরি দেওয়ার কথা। তিনি বলেন, “তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ, তপন চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মত অনেক নেতাই চাকরি দিয়েছেন। আমার স্ত্রী, বউদি চাকরি পেয়েছেন ঠিকই। এ ছাড়া আমি যে ৬২ জনকে চাকরি দিয়েছি, তাঁরা সবাই তৃণমূলের কর্মী।” এহেন বিশ্বজিৎ কুন্ডু ফুল বদলে এবার বিজেপির প্রার্থী!

এদিন জনসভা থেকে বিশ্বজিৎ কুণ্ডুকে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তোলাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত সোনার বাংলা গরে তোলাই বিজেপির লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ হবে ২রা মে। চিন্তা করবেন না, ওনাকে চালাবে বিজেপি! জয়লাভের পর কালনায় আবার জনসভা করবেন বলে জানান শুভেন্দু। তিনি বলেন নির্বাচন কমিশনের বারন আছে তাই সভাতে জল খাওয়াতে পারছেন না। কিন্তু ভোটে জেতার পর ২টো করে লাড্ডু খাওয়াবেন সবাই কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত