পুজোতে ক্লাবে অনুদান নয়, সেই টাকা দিয়ে আরজি কর সারান, মুখ্যমন্ত্রীকে আবেদন টলিপাড়ার

R G kar: আরজি কর হাসপাতাল যেন আবার নতুন করে সেজে ওঠে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। তবে আর জি কর কাণ্ডের জেরে উৎসব-অনুষ্ঠান, আনন্দ সব ম্লান! বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। পাশে গোটা দেশ। বাংলার মেয়েদের আন্দোলন ছড়িয়েছে গোটা দেশ তথা আন্তর্জাতিক মঞ্চেও। ১৪ আগস্ট রাজ্যজুড়ে ‘রাত দখলে’র অভিযানে নেমেছিলেন নারীরা। আর সেই প্রতিবাদে শামিল হয়েছিলেন টলিপাড়ার এক ঝাঁক তারকা।

পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায় থেকে সোহিনি সরকার সোলাঙ্কি রায় লগ্নজিতা সুজয় প্রসাদ সহ একাধিক সিনেমা জগতের লোকরা সেদিন রাতেই পৌঁছে গিয়েছিলেন আরজি কর হাসপাতালে। স্বচক্ষে দেখে এসেছেন তাণ্ডবের ছবি। আর তার দেখার পরেই কবে ফেটে পড়েছেন তারা। আরজি করে সেই রাতে সেদিন এই সেলিব্রেটিরা রাত জাগেন ছাত্রদের সাথে।

সেই সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, “আরজি কর হাসপাতালে জরুরি বিভাগ যেভাবে নষ্ট হয়েছে তাণ্ডবে, তার জন্য অনেক যন্ত্রপাতি রোগীদের থাকার বেড ওষুধপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। তাই এবছর পূজোয় ক্লাবগুলিকে অনুদান না দিয়ে বরং সেই টাকা পাতাল সারানোর খাতে ব্যবহার করা হোক “।

মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি, “আরজি কর হাসপাতাল যেন আবার নতুন করে সেজে ওঠে “। এদিকে আরজি করে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের অভিযোগে বিরোধী শিবিরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে শুক্রবার প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন