মৃত্যুমুখ থেকে ফিরেও প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা রিপাবলিকান পার্টির

গত শনিবার পেনসিলভেনিয়াতে ভোট প্রচারে বক্তৃতা দেওয়ার সময়েই আক্রান্ত হন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ১১৯ মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হয়েছিল গুলি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মৃত্যুর মুখ থেকেই ফিরে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নিলেন ৩৯ বছর বয়সি জেডি ভ্যান্সকে। বছর শেষে আমেরিকায় হতে চলেছে নির্বাচন। তবে তার আগে গুলি চলার ঘটনায় উত্তপ্ত আমেরিকার রাজনীতি।

সোমবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ডোনাল্ড ট্রাম্পকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করা হয়। যদিও আগেই নির্বাচনে সহকর্মীদের জিতে রিপাবলিকান প্রার্থী হিসাবে নিশ্চিত হয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার সেই খবরেই সিলমোহর পড়ল। পাশাপাশি এদিন শুধু ‘রানিং মেট’ বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীও বেছে নেওয়া হয় ওই সম্মেলনে। ওহায়োর সেনেটর জেডি ভ্যান্সকে এই পদের জন্য মনোনীত করেছে রিপাবলিকান পার্টি।

মৃত্যুমুখ থেকে ফিরেও প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা রিপাবলিকান পার্টির

উল্লেখ্য, এর আগেও একাধিক সংবাদ শিরোনামে উঠে এসেছেন ভ্যান্স। একটা সময় ট্রাম্পের কট্টর সমালোচনা করতে বহুবার দেখা গিয়েছে ভ্যান্সকে। এমনকি ট্রাম্পকে ‘আমেরিকার হিটলার’ বলেও অভিহিত করেছিলেন ভ্যান্স। তবে বর্তমানে ধীরে ধীরে ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। তাই এদিন ট্রাম্প নিজেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ভ্যান্সের নাম ঘোষণা করেন। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন,’‘জেডি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাদের সংবিধানের জন্য লড়াই করবেন । পাশাপাশি আমেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকবেন।’’

মৃত্যুমুখ থেকে ফিরেও প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা রিপাবলিকান পার্টির

মৃত্যুমুখ থেকে ফিরেও প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা রিপাবলিকান পার্টির

প্রসঙ্গত, গত শনিবার পেনসিলভেনিয়াতে ভোট প্রচারে বক্তৃতা দেওয়ার সময়েই আক্রান্ত হন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ১১৯ মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হয়েছিল গুলি। যদিও ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় সেই গুলি। তবে ক্রুকের ছোড়া গুলিতে নিহত হয় ট্রাম্পের এক জন সমর্থক । ঘটনা কালিমালিপ্ত করেছে আমেরিকার রাজনীতিকে। ওই ঘটনার পরের দিনই তিনি উড়ে যান মিলাওয়াকিতে। সেখানে গিয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সেখানেই তাঁকে দেখা যায় অন্য রূপে ।তাঁর ডান কানে সাদা ব্যান্ডেজ লাগানো ছিল।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত