নজরবন্দি ব্যুরো : এখনও হার মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প, ম্যাজিক ফিগারে আগেই এগিয়ে রয়েছে জো বাইডেনের টিম। তাও হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। এদিন টুইট করে তিনি জানিয়েছেন, এবার তাঁরাই জিতেছেন। আগামী সপ্তাহে ফের চমক দিতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ড পদের মেয়াদ ফোরানোর আগেই মার্কিন প্রতিরক্ষা সচীব মার্ক এসপারকে বরখাস্ত করেছে ট্রাম্প।
আরও পড়ুনঃ সর্বদা শান্তি জিতবে, বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


এদিন ট্রাম্প টুইট করে বলেন,”এসপারকে ধন্যবাদ। তবে তাঁর সময় ফুরিয়েছে আর ওই পদে এসেছেন ন্যাশন্যাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান তাঁর পছন্দের ক্রিস্টোফার মিলার। ফলে ট্রাম্প বিরোধিতা করলে সেই পদ হারাতে হয় সেইটা আগেও দেখেছে আমেরিকা। ডেমোক্র্যাটদের জয় সুনিশ্চিত হওয়ার পরও ট্রাম্প টুইট করে বলেছিলেন, ‘আমরাই জিতছি’।
ফলে তাঁর এই টুইটের পরই শোরগোল পড়ে য়ায় গোটা আমেরিকা। তারপরই সেই টুইট মুছে দেন ডোনাল্ড ট্রাম্প। তাতেও মুখ বন্ধ করেননি বিদায়ী প্রেসিডেন্ট। ভোট গণনায় জোচ্চুরির তুলেছেন তিনি। নির্বাচনের ফলাফল নিয়ে আগামী সপ্তাহতেই অনেকগুলি প্রশ্ন তুলে বেশকয়েকটি মামলা করে ট্রাম্প। তিনি বলেন, “আমরাই জিতব।
এখনও হার মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প, আরও বড় সাফল্যের দিকে এগোচ্ছি। আগামী সপ্তাহেই এর ফল দেখা যাবে।” সরকারি ভাবে ভোটের ফল যা প্রকাশিত হয়েছিল তাতে বাইডেন পেয়েছিলেন, ২৭৯ টি ইলেক্ট্রোরাল ভোট। আর ট্রাম থমকে ছিলেন ২১৪ তেই। এরপরেও ট্রাম্পের দাবি তিনি পরাজিত হননি। এখনও তাঁর ফিরে আসার সুযোগ রয়েছে।










