ভারত চিনের সমস্যা মেটাবেন। প্রেসিডেন্ট পদ টেকাতে ট্রাম্পের বাজি মোদির বন্ধুত্ব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারত চিনের সমস্যা মেটাবেন। প্রেসিডেন্ট পদ টেকাতে ট্রাম্পের বাজি মোদির বন্ধুত্ব! শুক্রবার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য একটি প্রচার ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। এই ভিডিওয় তিনি বলেছেন, “আমাদের ভারতে প্রচুর জনসমর্থন আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সমর্থন করেন। আমার মনে হয় প্রবাসী ভারতীয়রা ট্রাম্পকেই সমর্থন করবেন।”

আরও পড়ুনঃ দুর্গা পুজোর আগে চালু হবে মাঝেরহাট সেতু।

তাঁর ব্যাখ্যা, “আমি ভারত সম্পর্কে জানি। সেদেশের তরুণদের সম্পর্কে জানি। ভারতের সঙ্গে ওদের যোগাযোগ আছে। আমারও আছে। প্রধানমন্ত্রী মোদি খুব ভাল কাজ করছেন। ভারত থেকে আমরা বহু সমর্থন পাব। মোদি আমাদের সমর্থন করেছেন।” পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-চীন সীমান্ত বিবাদ মেটাতে প্রস্তাব দিলেন মধ্যস্থতা করার। ট্রাম্প জানান, পরিস্থিতি সাম্লানর জন্য প্রয়োজন পড়লে তিনি রাজি মধ্যস্থতা করতে ও।

ভারত চিনের সমস্যা মেটাবেন। তার বক্তব্য,” আমরা যদি কিছু করতে পারি,তাহলে আমাদের পুরো বিষয়টিতে অংশগ্রহণ করতে কোন আপত্তি নেই।” তাঁর কথায়, “ভারত ও চীনের প্রতি সম্মান রেখেই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমরা ভালোবেসে দু’দেশের মধ্যে সমঝোতার মধ্যস্থতা করতে পারি।”যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনের মধ্যে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত বাজে বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্প সাংবাদিকদের হোয়াইট হাউজের এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার জানান,” ভারত ও চীনের মধ্যে সীমান্ত অবস্থান অত্যন্ত ন্যক্কারজনক এবং চীন অবশ্যই তা করে চলেছে। আমেরিকা সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে। আমরা চীন ও ভারত সম্পর্কে কথা বলেছি, তারাও সীমান্ত নিয়ে কথা বলছে। এটা বেশ ভালো।

তবে খুব বাজে ঘটনা ঘটেছে।”এদিন তিনি আরো জানান, ” আমরা যদি কিছু করতে পারি তবে আমরা জড়িত হতে এবং সহায়তা করতে পছন্দ করব। আমরা উভয় দেশের স্বার্থেই এ বিষয়ে কথা বলেছি।”ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনার বাসিন্দাদের বললেন, US Election ২০২০: ভোট দেওয়ার চেষ্টা করুন ২ বার। যদিও মার্কিন প্রেসিডেন্ট বিদ্ধ করতে ছাড়েনি চীনকে। তার বক্তব্য,” চীন এই মুহূর্তে যা করছে তা রাশিয়ার চেয়েও খারাপ। চীনের ভাইরাসের কারণে কি ঘটেছে দেখুন, সারা বিশ্বের ১১৮ টি দেশে তারা কি করেছে দেখুন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত