দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের, আরজি কর-কাণ্ডের আঁচ ছড়িয়ে পড়ল সারা ভারতে

দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। আরজি কর-কাণ্ডের আঁচ ছড়িয়ে পড়ল সারা ভারতে। কর্মবিরতির ডাক দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও জম্মুতেও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার আরজি করে খুন হয় তরুণী চিকিৎসক। আর তাঁর পরেই আরজি কর সহ রাজ্যের সমস্ত হাসপাতালে কর্মবিরতির ডাক দেয় জুনিওর ডাক্তার ও ইন্টার্ন পড়ুয়ারা। এবার সেই আঁচ ছড়িয়ে পড়ল সারা দেশজুড়ে। আর জি করের ঘটনায় আজ থেকে দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। ফলে দেশজুড়ে ব্যাহত হতে চলেছে চিকিৎসা পরিষেবা। এবার চিকিৎসক খুনে সরব ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন(এফওআরডিএ)।

গত শুক্রবার ওই চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসতেই, শুরু হয় জুনিওর চিকিৎসকদের কর্মবিরতি এবং নিরাপত্তার সহ অভিযুক্তদের গ্রেফতারি দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি। চলে মোমবাতি মিছিল। এবার সেই প্রতিবাদ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল সমগ্র ভারতে। দিল্লির একাধিক হাসপাতালেও আজ থেকে কর্মবিরতি ঘোষণা।

এছাড়াও আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের সোমবার প্রতিবাদ কর্মসূচি। বেলা ১১টা দুপুর ১২টা পর্যন্ত পেনডাউন সরকারি-বেসরকারি হাসপাতালে । এছাড়াও সব প্রাইভেট চেম্বারেও ডাক্তারদের পেনডাউন। একইসাথে কর্মবিরতির ডাক দিল্লির AIIMS এবং NIMHANS-এও। পাশাপাশি ধর্মঘটের ডাক উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও জম্মুর আবাসিক চিকিৎসকদের।

এদিন এফওআরডিএ-এর সেক্রেটারি ডক্টর মিট ঘোনিয়ার তরফে জানানো হয়েছে,” এফওআরডিএ ইন্ডিয়া-র ডাকে আজ থেকে দিল্লির ১০ টি সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক জুনিওর ডাক্তার ও ইন্টার্নদের। যোগদান করবেন সমস্ত রাজ্যের আরডিএ রাও। এছাড়াও তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে ১৪ অগাস্টে বাংলার রাজপথে নামবে সমাজের সকল স্তরের মহিলারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন