CBI: বাড়ির বাইরে বেরনো বারণ, মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছেন অনুব্রত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচারকাণ্ডে আগামীকাল আবার তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে তলব করার চিঠি ই–মেল করে পাঠিয়েছে সিবিআই। সোমবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু সেই সমন এড়িয়ে যান বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। সোজা সিবিআই দফতর এড়িয়ে অনুব্রত সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে।

আরও পড়ুনঃ রাজ্য BJP-র পরবর্তী সভাপতি কি শুভেন্দু? দিল্লির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে গেরুয়া দলে

কিন্তু তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যলেসে তাঁকে হাজির দেওয়ার কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে গিয়েও কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা নোটিশ দিয়ে আসবেন।

25anubrata

সোমবারই এসএসকেএম হাসপাতাল তাঁকে জানিয়ে দিয়েছিল, তাঁর যা শারীরিক অবস্থা, তাতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। বাড়িতে থেকে চিকিৎসা করলেও চলবে। কিন্তু ঠিক কতটা অসুস্থ অনুব্রত? যে সিবিআই নোটিশ পেয়েই তিনি সোজা চলে গিয়েছিলেন হাসপাতালে ভর্তি হতে?

বাড়ির বাইরে বেরনো বারণ, মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছেন অনুব্রত
বাড়ির বাইরে বেরনো বারণ, মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছেন অনুব্রত

আজ সকালেই অনুব্রত মণ্ডলকে দেখতে তাঁর বাড়িতে যায় বোলপুর মহকুমা হাসপাতালের পাঁচ সদস্যের মেডিক্যাল টিম। পরীক্ষা-নিরীক্ষার পর বীরভূমের তৃণমূল জেলা সভাপতির একাধিক শারীরিক সমস্যার কথা জানিয়েছেন চিকিৎসক চন্দ্রনাথ সরকার। তিনি জানান, অনুব্রতের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে অর্শের সমস্যা।

বাড়ির বাইরে বেরনো বারণ, মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছেন অনুব্রত

Anubrata2

তিনি বলেন, ‘‘এই রোগীর অস্ত্রোপচার করা যাবে না। ওঁর ওসিডি আছে। বিভিন্ন জটিল ও পুরনো রোগ আছে। উনি ডায়াবিটিস রোগী। তাই এই মুহূর্তে অস্ত্রোপচারের কথা ভাবছি না।’’ তিনি আরও বলেন, ‘‘এই মুহূর্তে ওঁর (অনুব্রত) বাইরে যাতায়াত না করাই ভাল। কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছি।’’ তবে হাসপাতালে ভর্তির মতো কোনও সমস্যা নেই বলে জানান তিনি।

চিকিৎসকেরা জানাচ্ছেন, অনুব্রত মন্ডল মানসিক ভাবে ভেঙে পড়েছেন। মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছেন তিনি। অর্শের ব্যথায় প্রবল কষ্ট পাচ্ছেন। তাই এখন কলকাতা বা অন্য কোনও জায়গায় না যাওয়াই তাঁর শরীরের পক্ষে ভাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন