Jawan: ‘জওয়ান’ নিয়ে গোটা দেশ উত্তেজনায় ফুটছে, তবে জানেন এই ছবি থেকে কত পারিশ্রমিক পেয়েছেন শাহরুখ, দীপিকা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। কিছু সময়ের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই বছরের অন্যতম সুপারহাইপড ছবি ‘জওয়ান’। এই ছবিতে একসঙ্গে হাজির থাকবে বেশ কিছু তারকা। যা সিনেমা জগতের ইতিহাসে বিরল। সুপারহাইপড ছবি ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের মধ্যেও উত্তেজনার শেষ নেই। ইতিমধ্যে সকলেরই ছবির টিকিট কাটা হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ সুস্মিতার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ফের নতুন সম্পর্কে ললিত, কে এই নতুন বান্ধবী?

এই ছবিতে কিং খানের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন, নয়নতারা থেকে শুরু করে বিজয় সেতুপতির মতো বহু তাবর তাবর অভিনেতা। কিন্তু জানেন কি এই বিরল ছবিতে অভিনয় করার জন্য তারা কত পারিশ্রমিক নিয়েছিলেন? একনজরে দেখে নিন সেই হিসেব।

'জওয়ান' নিয়ে গোটা দেশ উত্তেজনায় ফুটছে, এবার সামনে এলো তাড়কাদের পারিশ্রমিক
‘জওয়ান’ নিয়ে গোটা দেশ উত্তেজনায় ফুটছে, এবার সামনে এলো তাড়কাদের পারিশ্রমিক

তথ্য অনুযায়ী জানা যাচ্ছে। এই সিনেমাতে কাজ করতে বিজয় সেতুপতি ২১ কোটি টাকা নিয়েছেন। এবং অন্যদিকে নয়নাতারা পেয়েছেন ১০ কোটি টাকা। অন্যদিকে দীপিকা পেয়েছিলেন ৩০ কোটি টাকা। তবে এই প্রসঙ্গে অনেকের আবার দ্বিমত রয়েছে। অনেকে দাবী করছেন দীপিকা নাকি এত পারিশ্রমিক পাননি। তিনি নাকি মাত্র ২০ কোটি পেয়েছিলেন।

‘জওয়ান’ নিয়ে গোটা দেশ উত্তেজনায় ফুটছে, এবার সামনে এলো তাড়কাদের পারিশ্রমিক

download 7

কিন্তু শাহরুখ খান কত পেয়েছেন? এই বিষয়ে অনুরাগীদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। সুত্র অনুযায়ী জানা যাচ্ছে কিং খানের পারিশ্রমিক নাকি ১০০ কোটি টাকা। শুধু তাই নয় আয়ের লভ্যাংশের ৫০ শতাংশও নাকি অভিনেতা দাবী করেছেন। এবার বক্স অফিস কতটা কাঁপাবে সিনেমা এটাই দেখার।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত