নজরবন্দি ব্যুরোঃ গতবছর জুড়ে বলি অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর অধিকর্তা ললিত মোদীর সম্পর্কের গুঞ্জন রটিত হচ্ছিল। সেই সময় প্রেমের গুঞ্জন এততাই বেড়েছিল। যে শোনা যাচ্ছিল ললিতের সাথেই নাকি বিয়ে করতে চলেছেন বিশ্বসুন্দরী। কিন্তু বছর না ঘুরতে ঘুরতেই সম্পর্ক নয়া মোড় নেয়।
আরও পড়ুনঃ ১৪ বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, এতদিন পর ফিরে কী বললেন অভিনেত্রী


শেষমেশ ভাঙন ঘটে তাদের সম্পর্কের। এখন ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন ললিত। এখন তার সবটা জুড়ে রয়েছে শুধুমাত্র নতুন প্রেম। সম্প্রতি তিনি লন্ডনে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী হরীশ সালভের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানেই তার ৬৮ বছর বয়সে তৃতীয় বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ অম্বানী, সুনীল মিত্তল থেকে শুরু করে ললিতও। আর সেই অনুষ্ঠানে তিনি শুধু একা ছিলেন না। তার সাথে তার নতুন বান্ধবীও ছিলেন। কিন্তু কে এই নতুন বান্ধবী? কি করেন ইনি?
সুস্মিতার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ফের নতুন সম্পর্কে ললিত, কে সেই মডেল?



সুত্র অনুযায়ী ললিতের এই নতুন বান্ধবী ৪৫ বছর বয়সি একজন মডেল। জন্মসূত্রে তিনি মহারাষ্ট্রের মুম্বইয়ে বাসিন্দা। তাদের পরিবারে তার বাবা এবং দাদু দুজনেই মহারাষ্ট্র পুলিশে কর্মরত। ১৭ বছর বয়েস থেকেই তিনি মডেলিং পেশার সঙ্গে যুক্ত। অনেকবার তিনি বিজয়ীও হয়েছেন। বিদেশি সংস্থার প্রচারের জন্যও তিনি মডেলিং করেন। মডেলিং জগতে তিনি খুব জনপ্রিয়। দেশ বিদেশ জুড়ে রয়েছে তার বহু নামও খ্যাতি।







