নজরবন্দি ব্যুরো: কয়েকদিনের অপেক্ষা, এরপরই আলোর উৎসবে মেতে উঠবে আট থেকে আশি। দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব। এই দিনে ধনলক্ষ্মীর আরাধনা করা হয়। এক অপরের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া হয় শুভেচ্ছা জানানোর জন্য। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে সামাজিক মাধ্যমগুলিতে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। আপনিও প্রিয়জন বা কাছের মানুষদের মেসেজে শুভেচ্ছা জানাতে চাইছেন। কিন্তু কী লিখবেন বুঝতে পারছেন না, আপনাদের জন্য রইল কিছু বার্তা।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
১. শুভ দীপাবলীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে উঠুক আপনার/ তোমার জীবন।
২. মেঘে মেঘে শুধু আলোসবার জীবন কাটুক ভালো। শুভ দীপাবলি
৩. মায়ের আশীর্বাদ তোমার ওপর পড়ুক। তোমার জীবন সুখ-শান্তি এবং সৌভাগ্যে পরিপূর্ণ থাকুক, শুভ দীপাবলি।
৪. সকল আশা পূরণ হোক, দুঃখ দূরে যাক, সুখে জীবন ভরে উঠুক,জীবন হোক ধন্য, দীপাবলির শুভেচ্ছা তোমার জন্য।
৫. প্রবীণদের আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসা, সকলের প্রতি শুভেচ্ছা, মায়ের কাছে কামনা, কালীপূজার জন্য আন্তরিক শুভেচ্ছা।

৬. এই দীপাবলিতে অশুভ শক্তির বিনাশ হোক, শুভ হোক সব।
৭. আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা কালী সর্বদা আপনাদের উপরে থাকুক। দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।
৮. আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক। শুভ দীপাবলি।
৯. দীপাবলি উপলক্ষে দেবী কালিকা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। শুভেচ্ছা সকলকে।
১০. প্রার্থনা করি এই দীপাবলিতে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে।

হিন্দু ধর্মানুসারে, দীপাবলী ধনতেরাসের দিন শুরু হয় এবং ভাই ফোঁটাতে শেষ হয়। পাঁচ দিন ধরে দীপাবলী উৎসব পালন হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই দিনে দেবী লক্ষ্মী আবির্ভূত হয়। দীপাবলির দিনেই লক্ষ্মী গণেশের আরাধনা করা হয়। দীপাবলি উপলক্ষে, সবাই একে অপরকে অভিনন্দন বার্তা পাঠায়।
উৎসবের মরশুমে অটুট হোক বন্ধন, প্রিয়জনদের জানান দীপাবলীর শুভেচ্ছা বার্তা




