নজরবন্দি ব্যুরো: ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার।
আরও পড়ুন: অনুব্রত অতীত! বীরভূমে কাজল শেখকেই জেলা সভাধিপতি করল তৃণমূল
২০২২ সালের ২১ নভেম্বর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে ছাড়পত্র দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বেশ কিছু প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। বুধবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণে যোগ্য নয়। ফলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

ফের খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, প্রাথমিক নিয়োগে বড় রায় ডিভিশন বেঞ্চের





