করোনা কালেও ভিড় বাড়ছে দিঘায়, বাড়ছে সংক্রমণ, পর্যটনে একগুচ্ছ নিয়ম জারি প্রশাসনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা কালেও ভিড় বাড়ছে দিঘায়, দ্বিতীয় ঢেউ একটু কমতেই সাময়িক আনন্দ ভোগের লক্ষ্যে সমুদ্র সৈকতে ভিড় করছেন থরে থরে মানুষ। সাধ্যের মধ্যে খরচ, দু-এক দিনের ছুটি নিয়ে কাটাতে চাইছেন ঘরবন্দি জীবনের একঘেঁয়েমি।

আরও পড়ুনঃ ভাঙছে উত্তরপ্রদেশের প্রশাসন, যোগীকে সতর্ক করে চিঠি প্রাক্তন আমলাদের

দিঘা থেকে মানালি একে একে উপায় চালু হতেই ব্যাগ গুছিয়ে ছোট্ট ছুটি নিতে বেরিয়ে পড়ছেন অনেকেই। আর তাতেই বাড়ছে বিপত্তি। দেশের একাধিক জায়গায় ছাড় মিলতেই যে হারে ভিড় বাড়ছে পর্যটকদের তাতে কপালে চিন্তার ভাঁজ প্রশাসন থেকে বিশেষজ্ঞ মহল সকলের। আশঙ্কা ফের সংক্রমণের হার বাড়ার।

করোনা কালেও ভিড় বাড়ছে দিঘায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এবার নয়া পদক্ষেপ মেদিনীপুরের জেলা প্রশাসকের। সপ্তাহের শুরুতেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে এবার থেকে করোনা টেস্টের রিপোর্ট ছাড়া ঢোকা যাবে না দিঘায়।

করোনা কালেও ভিড় বাড়ছে দিঘায়, দুদিনের ব্যাগ গুছিয়ে মানুষ ছুটছেন একঘেঁয়েমি কাটাতে। 

তার সঙ্গেই লাগু হয়েছে একাধিক নিয়মাবলী। সমুদ্র সকত থেকে হোটেলের ঘর, পর্যটকদের সর্বত্র মানতে হবে একাধিক নিয়মাবলী। শুধু পর্যটকদের বার্তা দেওয়া হয়নি, নিয়মাবলী দেখার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে হোটেল পক্ষকেও। প্রসঙ্গত গতকাল রাজ্যে নতু করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২৪ জন।

করোনা কালেও ভিড় বাড়ছে দিঘায়, বাড়ছে সংক্রমণ, পর্যটনে একগুচ্ছ নিয়ম জারি প্রশাসনের
করোনা কালেও ভিড় বাড়ছে দিঘায়, বাড়ছে সংক্রমণ, পর্যটনে একগুচ্ছ নিয়ম জারি প্রশাসনের

এখনো পর্যন্ত দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগণা, তবে তার পরেই এই মুহুর্তে রয়েছে পূর্ব মেদিনীপুর। করোনা কালেও ভিড় বাড়ছে দিঘায়, সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে ভিড়কেই মনে করছে জেলা প্রশাসন। ওয়াকিবহাল মহলের মতে পরিস্থিতিতে লাগাম দিতেই নির্দেশিকা জারি জেলা প্রশাসনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন