ভাঙছে উত্তরপ্রদেশের প্রশাসন, যোগীকে সতর্ক করে চিঠি প্রাক্তন আমলাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙছে উত্তরপ্রদেশের প্রশাসন, সেই মর্মেই এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোলা চিঠি দিয়েছেন ৭৪ জন প্রাক্তন আমলা। উত্তর প্রদেশের পরিস্থিতি নিয়ে এর আগেও বারবার উঠে এসেছে একাধিক অভিযোগ। লাভ জিহাদ থেকে কোভিড পরিস্থিতি মোকাবিলা বারবার সমালোচনার মুখে পড়েছেন যোগী জি।

আরও পড়ুনঃ ৮০ শতাংশ করোনা সংক্রমণ উত্তর-পূর্বে, তড়িঘড়ি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

এবার সোজা খোলা চিঠি গেল তাঁর দফতরে। প্রাক্তন আমলাদের লেখা চার পাতার চিঠিতে তাঁদের যুক্তি এবং মতামতকে সমর্থন জানিয়েছেন রাজ্যের দু’শোর বেশি বিশিষ্ট নাগরিক।। একে একে একাধিক পয়েন্ট তুলে ধরে তাঁরা  লিখেছেন, ‘দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, উত্তর প্রদেশে সরকার পরিচালনার যে মডেল তৈরি হয়েছে, তা সংবিধান এবং আইনের শাসনের উল্লিখিত মূল্যবোধ থেকে প্রতিদিন আরও দূরে সরে যাচ্ছে৷’

ভাঙছে উত্তরপ্রদেশের প্রশাসন, চিঠিতে প্রাক্তন আমলারা লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে পুলিশ সহ প্রশাসনের সব শাখাই ব্যবস্থা ভেঙে পড়েছে৷ আমাদের আশঙ্কা, এ ভাবে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলির অবক্ষয় চলতে থাকলে খুব শিগগিরই গণতন্ত্র ধ্বংস হবে৷’

ভাঙছে উত্তরপ্রদেশের প্রশাসন, পরের বারের কুর্শি বজায় রাখতে যোগীকে সতর্ক করে পরামর্শ প্রাক্তন আমলাদের। 

ভাঙছে উত্তরপ্রদেশের প্রশাসন, যোগীকে সতর্ক করে চিঠি প্রাক্তন আমলাদের
ভাঙছে উত্তরপ্রদেশের প্রশাসন, যোগীকে সতর্ক করে চিঠি প্রাক্তন আমলাদের

 

সেখানেই কড়া সমালোচনা করা হয়েছে লাভ জিহাদ আইনের। সমালোচনা করা হয়েছে হাথরাসের ঘটনার।  স্পস্ট ভাবে তুলে ধরা হয়েছে করোনা মোকাবিলায় যোগী রাজ্যের ব্যার্থতা। রাজ্যের পরিস্থিতি নিয়ে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও তাঁদের জোর করে গ্রেপ্তার বা কড়া ব্যবস্থানেওয়া হচ্ছে সেসবের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রাক্তন আমলা এবং রাজ্যের বিশিষ্ট নাগরিকরা।

উদাহরণ হিসেবে কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানের গ্রেফতারির কথাও বলা হয়েছে চিঠিতে। সামনের বছরেই রাজ্যের কুর্শি ধরে রাখার পরীক্ষা যোগীর। ইতিমধ্যে একাধিক সমস্যা সমালোচনার ড্যামেজ কন্ট্রোলের কথা ভেবেই যোগী রাজ্যের একাধিক পদে বসানো হয়েছে মোদি ঘনিষ্ঠদের।

নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে আমলারা চিঠিতে যোগিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকারের কাজকর্মে মুসলিম বিরোধী মনোভাব এবং নীতি প্রকাশ্যে চলে এসেছে৷ আগামী বছরের নির্বাচনের কথা মাথায় রেখে বলা যায়, সরকার এখনই এই প্রবণতা বন্ধ না করলে খুব শিগগিরই রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি দেখা দিতে পারে৷ ‘

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন