৮০ শতাংশ করোনা সংক্রমণ উত্তর-পূর্বে, তড়িঘড়ি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৮০ শতাংশ করোনা সংক্রমণ উত্তর-পূর্বে, সামগ্রিক পরিসংখ্যান বলছে সেকথাই। আর তাতেই পরিস্থিতি বিচারে তড়িঘড়ি উত্তর পুর্বের রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর আগামী কাল সকাল ১১ টা নাগাদ বসবে ওই ভার্চুয়াল বৈঠক।

আরও পড়ুনঃ মুকুল PAC চেয়ারম্যান, নালিশ জানাতে শুভেন্দুর সঙ্গে রাজভবনে যাচ্ছেন BJP বিধায়করা

করোনার দ্বিতীয় ঢেউয়ে একপ্রকার বিপর্যস্ত ভারত দিনে দিনে কাটিয়ে উঠছে কঠিন পরিস্থিতি। তার মধ্যেই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে প্রস্তুতি চলছে করোনার থার্ড ওয়েভ আটকানোর। দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ৮ লাখ থেকে কমেছে ৪০ হাজারের আসেপাশে।

৮০ শতাংশ করোনা সংক্রমণ উত্তর-পূর্বে, পরিস্থিতি বিচারে গত সপ্তাহেই ৬ রাজ্যে গিয়েছে কেন্দ্রীয় টিম। 

৮০ শতাংশ করোনা সংক্রমণ উত্তর-পূর্বে, তড়িঘড়ি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির
৮০ শতাংশ করোনা সংক্রমণ উত্তর-পূর্বে, তড়িঘড়ি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

ফাঁকা হচ্ছে হাসপাতাল, কমছে অক্সিজেনের চাহিদা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারের কিছু বেশি মানুষ। তবে স্বস্তির সঙ্গেই কপালে ভাঁজ ফেলছে উত্তর পুর্বের রাজ্য গুলির সংক্রমনের গ্রাফ। দেশের ৮০ শতাংশ করোনা সংক্রমণ উত্তর-পূর্বে।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে এই মুহুর্তে দেশের করোনা সংক্রমনের বেশিরভাগ হচ্ছে আসাম সহ উত্তর পূর্বের রাজ্য গুলিতে। এখনো পর্যন্ত যে সব জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি তার মধ্যে বেশিভাগই উত্তর পূর্বের জেলাগুলি। পরিস্থিতি খতিয়ে দেখতে গত সপ্তাহেই অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ সহ ৬ রাজ্যে গিয়েছে কেন্দ্রীয় টিম। এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি বিচারে কাল বৈঠকে বসছেন খোদ নমো

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর