কৃষক বিক্ষোভে হিন্দুদের অসম্মান! সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ‘যুবরাজের বাবার গ্রেপ্তারি চাই’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৃষক বিক্ষোভে হিন্দুদের অসম্মান! যুবরাজ সিংহের বাবা প্রাক্তন খেলোয়াড় যোগরাজ সিং ভারতের জাতীয় দল থেকে ছেলে যুবরাজ সিংয়ের বাদ পড়া নিয়ে ভারতীয় নির্বাচক থেকে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি- এক্ষেত্রে কাউকেই বিতর্কিত মন্তব্য করতে ছাড়েননি।তাঁর মন্তব্যে তৈরি হয়েছে বিতর্কও।যুবরাজের পিতা আরও একবার বিতর্কে জড়ালেন।তবে এবার কারণ আলাদা।

আরও পড়ুনঃ 5G স্মার্টফোন লঞ্চ করল ভিভো, দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্বন্ধে জানুন!

কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে এবার তোপ দাগলেন যোগরাজ।ভারতবর্ষ কৃষি আইন নিয়ে উত্তাল।কৃষকরা আইন প্রত্যাহার করার দাবি তুলে দিল্লিতে বিক্ষোভ দেখিয়ে চলেছেন।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় আন্দোলতরত কৃষকদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করছে কেন্দ্র।

এর মধ্যই যোগরাজ সিংয়ের মন্তব্যে ছড়িয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই মন্তব্যের ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে।কৃষক আন্দোলনের মঞ্চকে হিন্দু বিরোধিতার মঞ্চ হিসেবে ব্যবহার করায় তাঁকে তুলোধোনা করেছে নেটিজেনদের একাংশ।

কৃষক বিক্ষোভে হিন্দুদের অসম্মান! এমনকী নেটদুনিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে, কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজের বক্তব্য পেশ করছেন যোগরাজ সিং। আর সেখানেই তিনি বলেন, “হিন্দুরা তাঁদের (শিখদের) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মুঘলদের গুলাম হয়ে থেকেছে।”আর এই মন্তব্য নিয়েই আপত্তি তুলেছেন অনেকে।যোগরাজের মন্তব্যের নিন্দা করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন