Srijit Mukhopadhyay: ডেঙ্গিতে আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডেঙ্গিতে আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর এখবর নিজের ফেসবুকের পাতায় নিজেই এখবর নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত। নিজের ছবি ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন,

আরও পড়ুন: কেমন কাটবে সপ্তাহের শেষ, দেখুন রবিবারের রাশিফল

‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লেটলেট…#কনফার্ম।’ প্রবল জ্বরে ভুগছেন সৃজিত। নতুন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পর থেকেই জ্বরে নাকি কাহিল পরিচালক। শোনা গিয়েছে, এই ছবির অল্প শুটিংয়ের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গে নাকি যাওয়ার কথা ছিল ছবির টিমে।

4 15

পরিচালকের শরীর এতটাই খারাপ যে, শুটিং শিডিউল বাতিল করতে হয়েছে। আপাতত, চিকিৎসকের কথায়, বিশ্রামেই রয়েছেন তিনি। এদিকে পরিচালকের এমন পোস্ট উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

ডেঙ্গিতে আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

6 18

সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টলিপাড়ার আরও অনেকেই। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’

5 18

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত