Dilip Ghosh: প্রসন্নকে চিনতেন দিলীপ, ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁরই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাড়ির জমির দলিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষকে গ্রেফতারের  দাবিতে সরব হয়েছে তৃণমূল। সোমবার ইকোপার্কে এসে সেই বিষয় নিয়ে শাসক দলকে তুলোধনা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তিনি জানান, প্রসন্নকে চিনতেন তিনি।

আরও পড়ুনঃ চোট জল্পনা উড়িয়ে মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি #FIFAWorldCup

দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে লুঠের রাজত্ব কায়েম করেছে তাঁরা এসব কথা বলছে? কারা দাবি করছে? যারা হরিশ মুখার্জী লেনকে হরিশ ব্যানার্জী লেন করে দিয়েছে। ৩৬ টা প্লট লুঠ হয়েছে ওখানে। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? দম থাকলে গ্রেফতার করে নাও। সিবিআই ইডি এসব নিয়ে মাথা ঘামায় না। আসল দলিল ব্যাঙ্কে আছে। প্রসন্ন আবাসনের ইনচার্জ বলেই তাঁর সঙ্গে চেনা ছিল বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। ইলেকট্রিক মিটারে নাম বদলের জন্য জেরক্স কপি দেওয়া হয়েছিল। আমি লোন নিয়ে বাড়ি কিনেছি। তাতে ওদের খাওয়া ঘুম উড়ে গেছে।

প্রসন্নকে চিনতেন দিলীপ, জানালেন সাংসদ নিজেই 
প্রসন্নকে চিনতেন দিলীপ, জানালেন সাংসদ নিজেই

উল্লেখ্য, রঙ মিস্ত্রি থেকে নিয়োগ দুর্নীতির মিডলম্যান। নিউটাউনের প্রসন্ন রায় এবং জেল হেফাজতে। সেই প্রসন্ন রায়ের বাড়ি থেকে মিলল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের জমির দলিল। সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে সিজার লিস্ট জমা দেওয়া হয়েছে। সেই সিজার লিস্টের ৮ নম্বর পয়েন্টে রয়েছে, প্রসন্নর বাড়ি থেকে মিলেছে দিলীপ কুমার ঘোষের নামের ডিড। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

প্রসন্নকে চিনতেন দিলীপ, জানালেন সাংসদ নিজেই 
প্রসন্নকে চিনতেন দিলীপ, জানালেন সাংসদ নিজেই

একইসঙ্গে বীরবাহা হাঁসদার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল। সেই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য, এসব ডায়লগ দিয়ে কিছু হবে না। যদি মনে হয় আদালতে যান। আদালত বিচার করবে। দ্রৌপদী মন্তব্যে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইতে ১৫ দিন নিয়েছেন।যেভাবে সাংবিধানিক পদের অবমাননা করা হয়েছে, তার জন্য ক্ষমা কে চাইবে? উনি নিজে কোনওদিন ক্ষমা চেয়েছেন? দ্রৌপদী কাণ্ডে গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়েছেন।

প্রসন্নকে চিনতেন দিলীপ, জানালেন সাংসদ নিজেই 

প্রসন্নকে চিনতেন দিলীপ, জানালেন সাংসদ নিজেই 
প্রসন্নকে চিনতেন দিলীপ, জানালেন সাংসদ নিজেই

একইসঙ্গে মদন মিত্র বনাম ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব প্রসঙ্গে বলেন, শুরু হয়ে গেছে। দ্বন্দ কী বলছেন? মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে। বোম বন্দুক দিয়ে সলভ হচ্ছে। এর আগে তাপস রায় দেখেছি। এখন সরকারের হয়ে ববি বাবু ব্যাটিং করছেন। পার্টি কোথায় আর বাংলার সরকার কোথায়? সাধারণ মানুষ বুঝে নিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর