ডায়মন্ডে প্রার্থীই দেয়নি বিজেপি, এত টেনশনের কী আছে! অভিষেককে ফের নিশানা দিলীপের

Dilip Ghosh: শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নাম না করে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডায়মন্ড হারবারে দিন কয়েক আগেই দলীয় সভা থেকে কর্মীদের ‘কড়া’ বার্তা দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের ভোটে কেন আইএসএফ ও বিজেপি কিছু ওয়ার্ডে বেশি লিড পেল তা নিয়ে ‘অসন্তোষ’ প্রকাশ করেন তিনি। এবার ডায়মন্ড হারবার প্রসঙ্গে জবাব দিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

আরও পড়ুন: যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর
শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ বলেন, “বিজেপি সেই কেন্দ্রে এখনও প্রার্থীই ঘোষণাই করেনি তাতে এত টেনশন নেওয়ার কি আছে! উনি (পড়ুন অভিষেক) যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন তা সবাই জানে। আমার মনে হয়, ইলেকশন কমিশন বা আরও বাকিরা যারা আছে তাঁরা যা প্রস্তুতি নিচ্ছে সেই জন্যই উনি চাপে আছেন। দেখা যাক ইলেকশন এখনও দেরি আছে।”

ডায়মন্ডে প্রার্থীই দেয়নি বিজেপি, এত টেনশনের কী আছে! অভিষেককে ফের নিশানা দিলীপের
ডায়মন্ডে প্রার্থীই দেয়নি বিজেপি, এত টেনশনের কী আছে! অভিষেককে ফের নিশানা দিলীপের

অন্যদিকে, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল বলেছেন, বাঙালি মদ, সিগারেট খায় আর আঁতলামো করে! এ প্রসঙ্গে দিলীপ বলেন, “বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু বলে আগেও বলেছে। আমার মনে হয় বাঙালিরা আমরা ওখানে একটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে। বাংলায় যে রাজনীতি চলছে যে দুর্নীতি চলছে এরপরেও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে। মদ কারা খায় না! বাঙালি কি খায় না?”

ডায়মন্ডে প্রার্থীই দেয়নি বিজেপি, এত টেনশনের কী আছে! অভিষেককে ফের নিশানা দিলীপের

ডায়মন্ডে প্রার্থীই দেয়নি বিজেপি, এত টেনশনের কী আছে! অভিষেককে ফের নিশানা দিলীপের

তাঁর আরও সংযোজন, “সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে আজকে? স্কুলে পড়াশুনা বাদ দিয়ে কার্ড মানি নেয়া হচ্ছে, হসপিটালে ডাক্তার নেই নার্স নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না। থানাগুলো তৃণমূলের তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি পেতে গেলে কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা দিতে হয়।”

ডায়মন্ডে প্রার্থীই দেয়নি বিজেপি, এত টেনশনের কী আছে! অভিষেককে ফের নিশানা দিলীপের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন