Dilip Ghosh: কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তা, সুর নরম করলেন দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই ও ইডির কার্যকারিতা নিয়ে তুলনা টেনে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যার জেরে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। শুধুমাত্র দল নয়, দিলীপ ঘোষের এহেন মন্তব্য সরকারের কাছে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। ফোন করে দিলীপ ঘোষকে সাবধান করে কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তা পেতেই এবার কিছুটা সুর নরম করলেন দিলীপ।

আরও পড়ুনঃ Sonali Phogat: মৃত্যুর আগে ধর্ষিতা হয়েছিলেন সোনালি! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

শুক্রবার দিলীপ ঘোষ বলেন, সিবিআই একমাত্র ভরসা। এছাড়া উপায় কী আছে! ভরসা যখন টেকে না তখনই প্রশ্ন ওঠে। আমরা আশা করব। কোর্টও সিবিআইয়ের ওপর আশা রেখেছে। এছাড়া তো আর আর কোনও রাস্তা নেই। এজন্য যেভাবে কাজ এগোচ্ছে, আমার মনে হয় যে দুর্নীতির জন্য আমরা চিন্তিত ছিলাম তার দ্রুত সমাধান হবে। আরও স্পষ্ট করে দিলীপ ঘোষ বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় আমাদের কর্মীদের যে অত্যাচার হয়েছিল, তার সমাধান হয়নি। তখন আমি প্রশ্ন করেছিলাম। সাফ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

এর আগে সরকারি একটি অনুষ্ঠান থেকে দিলিপ ঘোষ বলেন,  গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তা, ভোল পাল্টে ফেললেন দিলীপ 
কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তা, ভোল পাল্টে ফেললেন দিলীপ 

তাঁর কথায়, কিছু লোক ছিল তাঁদেরকে হয়তো কিনে নেওয়া হয়েছে। সেটিং করার জন্য। কিন্তু তারপর যেটা আসে, সরকার এবং বিচারব্যবস্থা। বিচারব্যবস্থা কাজ শুরু করেছে তদন্তও হয়েছে। আমার যেটা মনে হয়েছে, অনেক সময় মোমের পুতুল সাবান মাখতে গিয়ে সেও গলে যায়। তিনি আরও বলেন, আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে সিবিআই তদন্ত চলছিল। কিন্তু কোনও প্রভাব পড়ছিল না। ধরা পড়ছিল না। কারণ সর্ষের মধ্যে ভুত ছিল। জানার পর কিছু অফিসারদের পরিবর্তন করা হয়েছে। সবাই বিক্তি হয়। সবার একটা দাম থাকে। কেউ লক্ষে থাকে, কেউ কোটিতে। সেটা সরকার বুঝতে পেরেছে।

কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তা, ভোল পাল্টে ফেললেন দিলীপ 

কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তা, ভোল পাল্টে ফেললেন দিলীপ 
কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তা, ভোল পাল্টে ফেললেন দিলীপ 

যা নিয়ে বিতর্কের দানা বাঁধতে শুরু করেছিল।কিন্তু নিজের বক্তব্যে অটুট ছিলেন মেদিনীপুরের সাংসদ। তারপরেও বলেছেন,বিচার না পেলে বলতে পারব না? কার সিবিআই দেখার দরকার নেই। পাবলিকের টাকায় চলছে আমাদের দেশের একটা সংস্থা। তাদের উপর আমার ভরসা আছে। যখন ভরসা থাকে না তখনই প্রশ্ন তুলি। তাঁর বিরুদ্ধে দলের তরফে পদক্ষেপ নেওয়ার আগেই সুর নরম করলেন বিজেপি নেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত