শুভেন্দুর নামে পোস্টার লাগাচ্ছেন দিলীপ, বিজেপি দলের অধিকাংশই উন্মাদ! কটাক্ষ জ্যোতিপ্রিয়র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর নামে পোস্টার লাগাচ্ছেন দিলীপ! শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী এবং সৌগত রায় সহ ৫ জন তৃণমূল সাংসদ নিজেদের দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। একই দিনে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে সৌগত রায় বলেছিলেন “মরে যাব তবু বিজেপি-তে যোগ দেব না!” অন্যদিকে শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলে দিয়েছেন “মুখ্যমন্ত্রী দল থেকে তাড়ান নি, আর আমিও দল ছাড়িনি!” তাঁরপরেও আজ দাদার অনুগামীদের পোস্টার পড়েছে বারুইপুরে!

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধীর চৌধুরী! জোটের জট কাটাতে রাজ্যে আসছেন রাহুল।

শনিবার সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তৃনমূল নেতা তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি ছট পুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, “রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নামে যে ‘আমরা দাদার অনুগামী’ পোস্টার পড়ছে “আমার তো মনে হয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এইসব করাচ্ছেন। নিজেরাই পোস্টার তৈরি করে দাদার অনুগামী বলে পোস্টার লাগাচ্ছে।”

এখানেই শেষ নয়, রাজ্যের গেরুয়া বাহিনীর নেতাদের খোঁচা দিয়ে জ্যোতিপ্রিয়র মন্তব্য, “বিজেপি দলটার অধিকাংশ পাগল, উন্মাদ। দিলীপ ঘোষ যে সমস্ত মন্তব্য করেন তার জন্য সুচিকিৎসা করা উচিত। ওদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উচিত দিলীপ ঘোষকে AIIMS এ রেখে সুচিকিৎসার ব্যবস্থা করা। দিলীপ ঘোষ এর মুখ বন্ধ করার একটা চিকিৎসা করা দরকার। ওর মুখ আর জিভ এই দুটোই ওকে সর্বনাশ করেছে।”

এদিকে রবিবার হাবরায় অর্জুনের ৫ সাংসদ তৃণমূল ছাড়ার দাবি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন “আগে জানতাম রাতের বেলায় অখাদ্য কুখাদ্য খেয়ে কিছু মানুষের পা টলে। কিন্তু দিনের বেলা খায় এটা জানতাম না। তিনি যে সমস্ত অসঙ্গত কথাবার্তা বলছেন এগুলো ক্লাস টু, থ্রী, ফোর পাশ ছেলেরা বলে। সর্বোপরি বিজেপি দলের সব নেতাই জোকারের পরিণত হচ্ছে। কোন নেতা বলছেন ২০০ আসনে জিতবো, তো কেউ বলছেন ২০৫ আসনে জিতবো। আমার তা মনে হয় ওটা ১-এ নেমে আসবে।”

শুভেন্দুর নামে পোস্টার লাগাচ্ছেন দিলীপ! রাজ্যের গেরুয়া বাহিনীর নেতাদের খোঁচা দিয়ে জ্যোতিপ্রিয়র মন্তব্য, “বিজেপি দলটার অধিকাংশ পাগল, উন্মাদ। দীলিপ ঘোষ যে সমস্ত মন্তব্য করে তার জন্য সুচিকিৎসা করা উচিত। ওদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উচিত দিলীপ ঘোষকে AIIMS এ রেখে সুচিকিৎসার ব্যবস্থা করা। দিলীপ ঘোষ এর মুখ বন্ধ করার একটা চিকিৎসা করা দরকার। ওর মুখ আর জিভ এই দুটোই ওকে সর্বনাশ করেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত