Dilip Ghosh: মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই, আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে, বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্তব্য করে এর আগেও বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মন্তব্য করে আরও একবার বিতর্কে মেদিনীপুরের বিজেপি সাংসদ। যার পর থেকেই তাঁকে ঘিরে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

আরও পড়ুনঃ IPL23: ডাগ আউটে বসে ৯৬ সালের প্রথম টেস্টের কথা মনে পড়ছিল, কেন এমন বললেন সৌরভ?

উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। সেইমতো শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে উপস্থিত হন। চা চক্রে যোগ দিয়ে একাধিক ইস্যুতে তৃণমূলকে তুলোদ্ধোনা করেন তিনি। সাংবাদিকদের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষিত তৃণমূলের নব জোয়ার নিয়ে প্রশ্ন করা হলে বিস্ফোরক মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমস্ত নেতাদের ডকবেন তিনি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকার কে? উনি কোন হরিদাস পাল? উনি কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই। আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে।

40 Dilip Ghosh 1

একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের কাউকে ডাকার ক্ষমতা নেই। নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছে না। বিজেপিকে কি ডাকবে! আমিও তো সাংসদ। সেরকম হলে আমাকেই ডাকুন না।

মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই, আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে, বিতর্কে দিলীপ

Dilip Ghosh Bhangar 1

এর আগে রাজ্য বিজেপির সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি থাকাকালীন বারবার তৃণমূলের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়াতে দেখা গেছে তাঁকে। এমনকি মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে কখনও বারমুডার কথা বলেও বিতর্কে জড়িয়েছেন তিনি। এখন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন বিজেপি নেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত