বিধানসভায় পালিত হল দিলীপের জন্মদিন, মিষ্টিমুখ করালেন শুভেন্দু, খুশির হাওয়া বিজেপি শিবিরে

বিধানসভায় শুভেন্দুর ঘরেই পালিত হল দিলীপের জন্মদিন। গলায় উত্তরীয় পরিয়ে দিলেন বিরোধী দলনেতা। নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন দিলীপকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন। সেই উপলক্ষ্যে দিলীপকে ফোন করে বিধানসভায় ডেকে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় শুভেন্দুর ঘরেই পালিত হল দিলীপের জন্মদিন। গলায় উত্তরীয় পরিয়ে দিলেন বিরোধী দলনেতা। নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন দিলীপকে। দিলীপের জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি শিবিরে বেশ খুশির হাওয়া বৃহস্পতিবার।

শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মধ্যে খুব একটা ‘সুসম্পর্ক’ নেই বলে কানাঘুষো শোনা যেত। কিন্তু, সেই জল্পনায় আজ ইতি টানার চেষ্টা করলেন দু’জনেই। সমবেতভাবেই দিলীপের জন্মদিন পালন করলেন বিজেপি বিধায়কেরা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন দিলীপ। এর পর থেকেই কিছুটা ‘মনমরা’ দেখায় তাঁকে। তবুও, হারের পরেও কর্মীদের ‘ভালোবাসা’ পাচ্ছেন দিলীপ। তিনিই যে বঙ্গ রাজনীতিতে বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা, তা নিয়ে সন্দেহ নেই।

বিধানসভায় পালিত হল দিলীপের জন্মদিন, মিষ্টিমুখ করালেন শুভেন্দু, খুশির হাওয়া বিজেপি শিবিরে

আজ জন্মদিনেই আবার তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে আচমকা দেখা হল দিলীপ ঘোষের। দিলীপকে দেখেই হাসি মুখে এগিয়ে গেলেন কুণাল। করমর্দন করলেন বিজেপি নেতার সঙ্গে। ঘটনাস্থল, সল্টলেকের এমপি-এমএলএ কোর্ট। প্রথমে আজ যে দিলীপের জন্মদিন, তা জানতেন না কুণাল। বিজেপি নেতার পাশে যারা ছিলেন তাঁরা কুণালকে মনে করিয়ে দেন সে কথা। দ্বিতীয়বার আবার এগিয়ে গিয়ে হাত মেলান তৃণমূল নেতা। দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন