Dilip Ghosh: স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে দিল্লি গেলেন দিলীপ, কারণ নিয়ে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লি গেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুপুরের বিমানে দিল্লি রওনা হন তিনি। জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁর কাছে ফোন এসেছিল। এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে মুখ খুলতে চাননি বিজেপি সাংসদ।

আরও পড়ুন: এখনই ভোট হলে কে জিতবে NDA না INDIA? বাংলায় কত আসন পাবে BJP? সমীক্ষার ফলাফল প্রকাশ্যে

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদ হারানোর পর থেকেই দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করে। কারণ, এই মুহূর্তে সাংসদ ছাড়া সংগঠনের আর কোনও পদে নেই দিলীপ। সদ্যই বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

26 6

মোট তিনটি কর্মসূচিতে দিলীপের সঙ্গে নড্ডার সাক্ষাৎ হয়েছে। তবে প্রাক্তন সহ-সভাপতির সঙ্গে সভাপতির কোনও ব্যক্তিগত আলাপচারিতা বা আলাদা বৈঠক হয়নি। রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক এবং সাংসদ, বিধায়কদের সঙ্গে নড্ডার বৈঠকে নিয়মমাফিক হাজির ছিলেন দিলীপ।

28 5

সেখানেও নাকি তিনি বিশেষ কথা বলেননি। বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে বলেছিলেন, “আমি এখন আর অথরিটি নই। এসব নিয়ে বলার জন্য দলে অনেক লোক আছে।” সাংগঠনিক কোনও বিষয় নিয়ে ইদানিং চুপচাপ থাকছিলেন দিলীপ।

স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে দিল্লি গেলেন দিলীপ, কারণ নিয়ে জল্পনা তুঙ্গে

27 6

এরইমধ্যে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হল অমিত শাহের মন্ত্রক থেকে। তাই রাজনৈতিক মহলে জল্পনা তবে কি মানভঞ্জনের জন্যই দিল্লির ডাক বাংলার প্রাক্তন বিজেপি সভাপতিকে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন