পর্যটন শিল্পে ভাঁটা, বিশেষ ছাড় দিচ্ছে দিঘার হোটেল গুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্যটন শিল্পে ভাঁটা, তাই পর্যটকদের টানতে এবার বিশেষ ছাড় দেবে দিঘার হোটেল গুলি। পর্যটকদের ভোগান্তি কমাতে আগেই কোভিড টেস্ট শুরু করেছিল হোটেল গুলি। এবার নয়া উদ্যোগ নেওয়া হল দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

আরও পড়ুনঃ জাতীয় শিক্ষানীতির বর্ষপুর্তি, একাধিক প্রকল্পের ঘোষনা মোদী সরকারের

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দিঘার হোটেল গুলি এবার বিশেষ ছাড় দেবে। অনলাইন হোটেল বুকিং কিংবা দিঘায় গিয়ে রুম বুকিং-এর ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে। ২০০০ টাকায় যে রুম পাওয়া যেত, তা এখন পাওয়া যাবে ১৫০০- ১৭৫০ টাকায়। আবার ১৫০০ টাকার রুম ১০০০ থেকে ১৩০০ টাকা্র মধ্যে এবং ১০০০ টাকার রুম ৮০০ টাকায় পাওয়া যাবে।

পর্যটন শিল্পে ভাঁটা, নয়া উদ্যোগ দিঘার হোটেল গুলিতে। 

পর্যটন শিল্পে ভাঁটা, নয়া উদ্যোগ দিঘার হোটেল গুলিতে। 
পর্যটন শিল্পে ভাঁটা, নয়া উদ্যোগ দিঘার হোটেল গুলিতে।

তবে, কোভিড বিধির ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না। একই ভাবে টিকার ২ টি ডোজ নিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট না থাকলে মিলবে না হোটেল। তবে যে পর্যটকের কোভিড টেস্ট না করা থাকলে কোভিড টেস্ট করার ব্যবস্থা করবে হোটেল মালিক সংগঠন। সেক্ষেত্রে পর্যটকদের ২৪০ টাকা দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন