জাতীয় শিক্ষানীতির বর্ষপুর্তি, একাধিক প্রকল্পের ঘোষনা মোদী সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাতীয় শিক্ষানীতির বর্ষপুর্তি, এদিন জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন তিনি। পাশাপাশি আরও কিছু প্রকল্প ঘোষনা করবে মোদী সরকার। দেশে ১৯৮৬ সাল থেকে যে শিক্ষানীতি অনুসরণ করা হচ্ছিল, তা পরিবর্তন করা হয়  ২০২০ সালে। এই নয়া শিক্ষানীতি নিয়েই আলোচনা করবেন তিনি।

আরও পড়ুনঃ IPAC ইস্যুতে রণাঙ্গনে TMC, অভিষেকের আগেই আজ ত্রিপুরায় ডেরেক-কাকলি

শিক্ষা মন্ত্রক এক নির্দেশিকা দিয়ে শিক্ষক, শিক্ষার্থী সকলকে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ভাষন শেষে তিনটি ওয়েবনারেরও আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই অনুষ্ঠান থেকে তিনি অ্যাকাডেমিক ক্রেডিট ব্যাঙ্ক, আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের পঠনপাঠন, শিক্ষামান যাচাইয়ের জন্য একটি নির্দিষ্ট কাঠামো সহ নানা প্রকল্পের ঘোষণা করবেন।

জাতীয় শিক্ষানীতির বর্ষপুর্তি, জাতির উদ্দেশ্যে ভাষন দেবে মোদী সরকার। 

প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, অ্যাকাডেমিক ক্রেডিট ব্যাঙ্কের মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষায় একাধিক প্রবেশের ও কোর্স পরিবর্তনের সুযোগও পাবে। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান অনুসরণও করার পরিকল্পনাও ঘোষণা করা হবে বলে জানা যায়। পাশাপাশি প্রথম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘বিদ্য প্রবেশ’ নামে তিন মাসের একটি প্রশিক্ষণ শিবিরও চালু করার ঘোষণা করা হবে।

জাতীয় শিক্ষানীতির বর্ষপুর্তি, জাতির উদ্দেশ্যে ভাষন দেবে মোদী সরকার। 
জাতীয় শিক্ষানীতির বর্ষপুর্তি, জাতির উদ্দেশ্যে ভাষন দেবে মোদী সরকার।

জাতীয় শিক্ষানীতির বর্ষপুর্তি, তার জন্য আয়োজিত অনুষ্ঠান থেকে ঘোষণা করা হবে নানা প্রকল্প। মাধ্যমিক স্তরে সাংকেতিক ভাষাকেও পাঠক্রমের অংশ করা হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য় NISHTHA 2.0 নামক প্রকল্পেরও সূচনা করা হবে। সিবিএসই পড়ুয়াদের ক্ষেত্রে, তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য প্রতিযোগীতামূলক অ্যাসেসমেন্টের যে কাঠামো তৈরি করা হয়েছে, তার ঘোষণাও করা হবে এদিন। এছাড়া জাতীয় প্রযুক্তি ফোরাম ও ডিজিটাল এডুকেশন আর্কিটেকচারের উদ্বোধনও করা হবে।  

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন