IPAC ইস্যুতে রণাঙ্গনে TMC, অভিষেকের আগেই আজ ত্রিপুরায় ডেরেক-কাকলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ IPAC ইস্যুতে রণাঙ্গনে TMC, প্রশান্ত কিশোরের টিমের ২৩ সদস্যকে রবিবার থেকে আটক করে রেখেছ ত্রিপুরা পুলিশ। শাসক দলের ভোট কুশলীর দলের লোকেদের এহেন পড়শি রাজ্যে আটকে রাখায় প্রথম থেকেই সুর চড়িয়েছিল মমতার দল।

আরও পড়ুনঃ ১৫ আগস্ট পর্যন্ত লকডাউন, বাংলায় বিধি নিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার

দিল্লিতে বসেই ঘটনার তীব্র নিন্দা করেছেন মমতা-অভিষেক। গতকালই ত্রিপুরা গিয়েছেন ব্রাত্যু বসু-মলয় ঘটকরা। তাতেও লাভ হয়নি কিছু। সাক্ষাৎও করতে দেওয়া হয়নি উভয় পক্ষের। উলটে গতকালই আইপ্যাকের সদস্যদের চিঠি পাঠিয়ে তলব করেছে বিপ্লব দেবের পুলিশ।

IPAC ইস্যুতে রণাঙ্গনে TMC, দফায় দফায় বিপ্লবের রাজ্যে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। 

IPAC ইস্যুতে রণাঙ্গনে TMC, অভিষেকের আগেই আজ ত্রিপুরায় ডেরেক-কাকলি গতকাল ত্রিপুরায় বসেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ব্রাত্য বসু। জানিয়েছিলেন প্রয়োজনে সেখানে যাবেন মমতা স্বয়ং। আগামীকাল আগরতলায় যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই আজ ত্রিপুরা পৌঁছেছেন তৃণমূলের সাংসদ ডেরেক এবং কাকলি।

তৃণমূলের মতে এভাবে আটক করে রাখা অগণতান্ত্রিক। ঘটনায় বিপ্লব সরকারকে কটাক্ষ করে তৃণমূলের সুরে সুর মিলিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন প্রথম দিন থেকেই। সূত্রের খবর আজ মাথাবাড়ি কালী মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করবেন ত্রিপুরার অবস্থানরত  নেতামন্ত্রীরা।।

IPAC ইস্যুতে রণাঙ্গনে TMC, তবে এই ঘটনায় তৃণমূলের লাভ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ রাজ্য জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট ত্রিপুরা। ২০২৩-এ বিধানসভা ভোটে সব আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস। ২১ এ জুলাইয়ের প্রস্তুতিতে ধরা পড়েছিল সলতে পাকানোর ছবি। এবার IPAC ইস্যুতে যেভাবে সেখানের সব তৃণমূল সমর্থকরা জোট বাঁধছেন, পাশে পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, তাতে আদপে দল ভারীই হচ্ছে মমতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত