অধিকারী পরিবার, বরাবরই বঙ্গ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে পরিবারের। সেই অধিকারী পরিবারের আরেক সদস্য এবার ফুলবদল করতে পারেন বলে সূত্রের খবর। কথা হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সহোদর দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari) নিয়ে। শুভেন্দু বিজেপিতে যোগ দিয়ে রীতিমতো শীর্ষনেতাদের পর্যায়ে পৌঁছলেও বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দুকে নিয়ে জল্পনার শেষ ছিল না। খাতায় কলমে তো তাঁরা রয়েছেন তৃণমূলেই, অথচ দলের কোনও সভাতেই তাঁদের দেখা যায় না। এবার হয়তো লোকসভার আগেই প্রকাশ্যে বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন দিব্যেন্দু অধিকারী।
আরও পড়ুন: দুই বিচারপতি ‘সংঘাত’ মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট, জারী স্থগিতাদেশ
শনিবার বাংলায় আসছেন অমিত শাহ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেচেদায় সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই এলাকাটি আবার তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) কেন্দ্রের অন্তর্গত। অমিত শাহের (Amit Shah) হাত ধরেই বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন দিব্যেন্দু, এমনটাই অসমর্থিত সূত্রের খবর।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা শিশির অধিকারী এর আগে একাধিকবার তৃণমূল বিরোধী কথা বলেছেন। কিন্তু, দলবদল করেননি। সেই রকমই দিব্যেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে বা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি (BJP) নেতাদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনও রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে বর্তমানে দেখাই যায়না। তবে, এখনও পর্যন্ত বিজেপির রাজনৈতিক মঞ্চেও আসেননি দিব্যেন্দু (Dibyendu Adhikari)।

মেচেদায় ফুলবদল? অবশেষে শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু-সহোদর দিব্যেন্দু!
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাকীটা ইতহাস। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা, এই মুহূর্তে বিজেপির (BJP) অন্যতম চালকাশক্তি যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এদিকে, শিয়রে লোকসভা নির্বাচন। আগের লোকসভায় ৪২ টি আসনের মধ্যে ১৮টি আসনে জেতে বিজেপি। এবার অমিত শাহ (Amit Shah) বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ্য স্থির করে দিয়েছেন। সেক্ষেত্রে বিজেপির (BJP) কাছে বড় চ্যালেঞ্জ সমস্ত কেন্দ্রে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা। তাই দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) যোগদানে পূর্ব মেদিনীপুরে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পাবেই বলে মত রাজনৈতিক মহলের।



